'ইমোশনাল হলে মানুষ ভুল বলে', অস্তিত্ব বিতর্কে মুখ খুললেন জয়িতা

'আমার অস্তিত্ব নেই তোমার কাছে', যারা বিগ বস বাংলা দেখছেন তারা খুব ভালো করে পরিচিত এই বাক্যটির সঙ্গে। দুর্নিবার এবং জয়িতার মধ্যে বাক-বিতণ্ডা চলাকালীন যখন দুর্নিবার জয়িতাকে বলে, তোর কোনও অস্তিত্ব নেই আমার কাছে। ঠিক ওই মুহূর্তে জয়িতা বলে ওঠে, আমারও অস্তিত্ব নেই তোমার কাছে।

Published on: Sep 26, 2026, 22:30:32 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

'আমার অস্তিত্ব নেই তোমার কাছে', যারা বিগ বস বাংলা দেখছেন তারা খুব ভালো করে পরিচিত এই বাক্যটির সঙ্গে। দুর্নিবার এবং জয়িতার মধ্যে বাক-বিতণ্ডা চলাকালীন যখন দুর্নিবার জয়িতাকে বলে, তোর কোনও অস্তিত্ব নেই আমার কাছে। ঠিক ওই মুহূর্তে জয়িতা বলে ওঠে, ‘আমারও অস্তিত্ব নেই তোমার কাছে।’

অস্তিত্ব বিতর্কে মুখ খুললেন জয়িতা
অস্তিত্ব বিতর্কে মুখ খুললেন জয়িতা

যারা শুনেছেন তারা খুব ভালো করেই বুঝেছেন যে এই দুটি কথা এক। দুর্নিবারের কথাই সমর্থন করছিলেন জয়িতা যদিও একেবারেই না বুঝে। জয়িতার কথা নিয়ে যখন সোশ্যাল মিডিয়া জুড়ে মিমের ছড়াছড়ি ঠিক তখনই জয়িতা বললেন কেন তিনি একথা বলেছিলেন।

আরও পড়ুন: মায়ের জিভ চুরির পেছনে রয়েছে কে? রাজবাড়িতে খুনের নেপথ্যে লুকিয়ে এক ইতিহাস

বিগ বসের ঘর থেকে আগেই বিদায় জানিয়েছেন জয়িতা। জয়িতার বলা কথা বা তর্ক বিতর্ক ভীষণ মিস করছেন দর্শকরা। কিন্তু জয়িতা বিগ বসের ঘর থেকে বেরিয়ে গেলেও তার বলা আমার অস্তিত্ব নেই তোমার কাছে আজও সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে।

কেন এই কথা বলেছিলেন তিনি জিজ্ঞাসা করাই জয়িতা বলেন, ‘আমার মনে হয় এটা দর্শকরা বুঝতে পারবেন যখন একজন মানুষ খুব ইমোশনালি ঝগড়া করে তখন সে বুঝতে পারে না যে সে কি বলছে। আমার ক্ষেত্রেও এমন হয়েছে। তবে আমি এটা বলতে পারি যে অন্য ভাষা নিয়ে যতটা আমি গর্ব করি তার থেকে অনেক বেশি গর্ব করি বাংলা ভাষা নিয়ে। বাংলা ভাষা নিয়ে কথা বলতে গিয়ে আমার কোনও সমস্যা হয় না।’

আরও পড়ুন: আসছে বছর আবার হবে! নতুন ছবির ঘোষণা করলেন সৌরভ

জয়িতা বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে গেলেও বিগ বসের ঘরে একের পর এক ঘটে চলেছে ঘটনা। আজ অর্থাৎ দাদার দরবারে সৌরভ গঙ্গোপাধ্যায় প্রতিযোগিতার সঙ্গে কথা বলছেন গোটা সপ্তাহে ঘটে চলা দুর্ঘটনা নিয়ে। তবে আগামী দিনে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসাবে যোগ দিতে চলেছেন এক সুন্দরী, অনুষ্কার আগমনে প্রতিযোগীদের মধ্যে সমীকরণ কতটা পাল্টায়, সেটাই এখন দেখার।