...
...
Next Story

'ছেলের জন্য কিছু বলিনি... ', সত্যিই কী আলাদা হয়ে গেল জয়জিৎ-শ্রেয়ার পথ?

টলিপাড়ায় একদিকে যেমন বিয়ের খবর শুনতে পাওয়া যাচ্ছে তেমন অন্যদিকে শুনতে পাওয়া যাচ্ছে একের পর এক ডিভোর্সের খবর। তেমনি গত বছর টলি পাড়ার অন্যতম পরিচিত অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন শুনতে পাওয়া গিয়েছিল কিন্তু এই বিষয় নিয়ে অভিনেতা বা তাঁর স্ত্রী কোনও মন্তব্য করেননি।

Published on: Jan 4, 2026, 18:05:40 IST
Advertisement

টলিপাড়ায় একদিকে যেমন বিয়ের খবর শুনতে পাওয়া যাচ্ছে তেমন অন্যদিকে শুনতে পাওয়া যাচ্ছে একের পর এক ডিভোর্সের খবর। তেমনি গত বছর টলি পাড়ার অন্যতম পরিচিত অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন শুনতে পাওয়া গিয়েছিল কিন্তু এই বিষয় নিয়ে অভিনেতা বা তাঁর স্ত্রী কোনও মন্তব্য করেননি।

বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুললেন জয়জিৎ
বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুললেন জয়জিৎ

তারকা দম্পতির তরফ থেকে বিবাহ বিচ্ছেদ নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি বলে এতদিন গোটা ব্যাপারটি গুঞ্জন বলেই মনে করা হচ্ছিল কিন্তু অবশেষে আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে বিবাহ বিচ্ছেদ নিয়ে সরাসরি মুখ খুললেন অভিনেতা।

আরও পড়ুন: নতুন বছরেই সুখবর, ফের হিন্দি ছবির নায়িকা প্রান্তিকা, বিপরীতে থাকবেন কে?

ডিভোর্সের সমস্ত গুঞ্জন যে সত্যি তা স্বীকার করে জয়জিৎ বলেন, 'গত ১২ ডিসেম্বর আমাদের ডিভোর্স হয়ে গিয়েছে। ছেলের জন্যই এতদিন আমরা কোন কথা বলিনি। দু'বছর ধরে আমরা আলাদা ছিলাম। তবে বিয়ে ভাঙ্গার এই সিদ্ধান্ত আমাদের দুজনের, এই নিয়ে আমাদের কারও মনে কোনও ক্ষোভ নেই।'

অভিনেতা আরও বলেন, ‘আমার ছেলেকে আমার বাবা-মা বড় করেছে। তবে আমি আমার ছেলেকে বারবার বলেছি আমি যেমন ওর দায়িত্ব পালন করব তেমন ওর মাও ওর দায়িত্ব পালন করবে। ওর দায়িত্ব আমাদের দুজনের তাই ছেলের জন্য আমাদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে চিরকাল।’

সবশেষে অভিনেতা বলেন, ‘যেহেতু এই খবর খুব একটা ভালো কোনও খবর নয় তাই আমরা নিজে থেকে এই খবরটি কাউকে জানাইনি। আমরা অনেক ভালো সময় কাটিয়েছি একসঙ্গে সেই স্মৃতি নিয়েই আগামী দিনে এগিয়ে যেতে চাই। সম্পর্কের মধ্যে তিক্ততা আসার আগেই সেই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া উচিত বলে আমাদের দুজনেরই মনে হয়েছে।’

প্রসঙ্গত, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের একমাত্র ছেলে যশজিৎ বন্দ্যোপাধ্যায় এখন একজন কলেজ স্টুডেন্ট। সব সময় নিজের পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকে সে। অভিনেতা চান না তাঁদের দাম্পত্য কলহের কোনওরকম প্রভাব ছেলের ওপর পড়ুক।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks