...
...
Next Story

হাসপাতাল থেকে ছাড়া পেলেন জুনিয়র এনটিআর, কেমন আছেন অভিনেতা?

সম্প্রতি প্রশান্ত নীলের ড্রাগন ছবির শুটিংয়ের সময় কাঁধে চোট পেয়েছিলেন জুনিয়র এনটিআর। গত বৃহস্পতিবার অপারেশন করানো হয় অভিনেতাকে। অভিনেতার এই অসুস্থতার খবর শোনা মাত্রই উদ্বিগ্ন হয়েছিলেন তাঁর ভক্ত মহল।

Published on: Aug 13, 2026, 20:02:22 IST
Advertisement

সম্প্রতি প্রশান্ত নীলের ড্রাগন ছবির শুটিংয়ের সময় কাঁধে চোট পেয়েছিলেন জুনিয়র এনটিআর। গত বৃহস্পতিবার অপারেশন করানো হয় অভিনেতাকে। অভিনেতার এই অসুস্থতার খবর শোনা মাত্রই উদ্বিগ্ন হয়েছিলেন তাঁর ভক্ত মহল। এরপরই বৃহস্পতিবার জানানো হয়, অভিনেতাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং এখন তিনি অনেকটাই সুস্থ আছেন।

হাসপাতাল থেকে ছাড়া পেলেন জুনিয়র এনটিআর
হাসপাতাল থেকে ছাড়া পেলেন জুনিয়র এনটিআর

সূত্র অনুযায়ী জানা গিয়েছে, সেকেন্দ্রাবাদের কেআইএমএস হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানে কাদের আর্থোস্কপিক অপারেশন করা হয়। এই চিকিৎসা পদ্ধতিতে একটি ক্যামেরাযুক্ত নন শরীরের নির্দিষ্ট অংশে ছিদ্র করে প্রবেশ করানো হয় এবং প্রয়োজনীয় অস্ত্রপচার করা হয়।

আরও পড়ুন: আবার ধারাবাহিকের ফিরছেন সঞ্চারী, কোন চরিত্রে ধরা দেবেন তিনি?

অপারেশনের পর সমাজ মাধ্যমে একটি ছোট্ট বিবৃতি দিয়েছেন অভিনেতা যেখানে তিনি জানিয়েছেন, সকলের ভালোবাসা প্রার্থনা এবং শুভেচ্ছা পেয়ে তিনি ভীষণ খুশি। পাশাপাশি চিকিৎসকদেরও ধন্যবাদ জানিয়েছেন তিনি। কঠিন সময়ে পরিবার, বন্ধু এবং অনুরাগীরা যেভাবে পাশে দাঁড়িয়ে শক্তি দিয়েছেন তাতে তিনি আপ্লুত। খুব তাড়াতাড়ি কাজে ফেরার আশ্বাস দিয়েছেন তিনি।

শান্ত নীল পরিচালিত ‘ড্রাগন’ ছবির শুটিং নিয়ে ভীষণ ব্যস্ত ছিলেন জুনিয়ার এনটিআর। কিন্তু এর মাঝেই আচমকা কাঁধে চোট লাগে অভিনেতার। বিবৃতিতে জানানো হয়েছিল, সোমবার সন্ধ্যায় আচমকা চোট পান অভিনেতা। এর পরেই অভিনেতার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসক যে মধুসূদন রাও এবং চিকিৎসক আর এ পূর্ণচন্দ্র তেজস্বীর চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা। পুরোপুরি সুস্থ হওয়ার পরেই তিনি আবার ফিরতে পারবেন কাজে।

ড্রাগন প্রসঙ্গে

প্রশান্ত নীল পরিচালিত এবং জুনিয়র এনটিআর অভিনীত এই ছবিটি বহুদিন ধরে বড় পর্দায় মুক্তির অপেক্ষায় ছিল। অবশেষে চলতি বছরের মে মাসে অভিনেতার জন্মদিনে এই ছবিটির প্রথম ঝলক প্রকাশে আসে। ছবিটি ২০২৭ সালের ১১ জুন বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা।

ছবিটির ঘোষণা হয়েছিল ২০২২ সালে। ২০২৫ সালের ৯ অ গস্ট ছবিটির শ্যুটিং শুরু হয় হায়দরাবাদে। এই ছবিতে জুনিয়র এনটিআর ছাড়াও অভিনয় করেছেন অনিল কাপুর, রুক্মিণী বসন্ত, খুশবু সুন্দর, বিজু মেনন, আশুতোষ রানা, গুরু সোমসুন্দর, অংশুমান পুষ্কর সহ আরও অনেকে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe