...
...
Next Story

Juhi Chawala: ১৭৫০০ কোটির মালিককে বিয়ের আগে বেঁকে বসেন শাহরুখের নায়িকা, বাদ ২০০০ হাজার নিমন্ত্রিত, তারপর?

বলিউডের সবচেয়ে বড়লোক নায়িকা জুহি চাওলা। সম্পত্তির নিরিখে অমিতাভ-সলমনদের চেয়েও এগিয়ে তিনি। জানেন তিন দশক আগে দেশের অন্য়তম ধনী ব্যবসায়ীকে বিয়ে করেছিলেন জুহি। তবে বিয়ের আগে ঘটে বিরাট কাণ্ড।

Published on: Oct 5, 2026, 11:00:46 IST
Advertisement

নব্বইয়ের দশকের অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেত্রী জুহি চাওলা-র পেশাগত জীবন নিয়ে যতটা আলোচনায় থেকেছেন, নিজের ব্যক্তিগত ও পারিবারিক জীবনকে রূপালী পর্দার আলো থেকে ততটাই দূরে রেখেছেন।

১৭৫০০ কোটির মালিককে বিয়ের আগে বেঁকে বসেন শাহরুখের নায়িকা, বাদ ২০০০ হাজার নিমন্ত্রিত, তারপর?
১৭৫০০ কোটির মালিককে বিয়ের আগে বেঁকে বসেন শাহরুখের নায়িকা, বাদ ২০০০ হাজার নিমন্ত্রিত, তারপর?

'মেহতা গ্রুপ'-এর চেয়ারম্যান জয় মেহতা (Jay Mehta)-র সাথে নায়িকার বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের বিবাহিত জীবন এবং বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পেছনের মানসিক টানাপোড়েন নিয়ে এক অনবদ্য তথ্য শেয়ার করেছেন এই অভিনেত্রী।

ক্যারিয়ার শেষ হওয়ার শঙ্কা ও মায়ের প্রয়াণে ভেঙে পড়েন জুহি

চলচ্চিত্র নির্মাতা রাকেশ রোশনের মাধ্যমে জুহি ও জয়ের প্রথম পরিচয় হয়েছিল, যা পরবর্তীতে ভালোবাসায় রূপ নেয়। জুহি জানান, তাঁদের বিয়ের সব পরিকল্পনা চূড়ান্ত হওয়ার পর ২০০০ জন অতিথিকে নিয়ে এক বিশাল ও আড়ম্বরপূর্ণ বিয়ের আয়োজন করা হচ্ছিল। কিন্তু বিয়ের ঠিক এক বছর আগে জুহি তাঁর মাকে হারান। একের পর এক হিট সিনেমায় অভিনয় করার মাঝেই একদিকে মায়ের শোক এবং অন্যদিকে বিয়ের পর ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার প্রবল শঙ্কা— এই দুইয়ের মাঝখানে পড়ে মানসিকভাবে ভেঙে পড়েন জুহি। তিনি বলেন, ‘আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় ফিল্মগুলোর শ্যুট চলছিল এবং আমার বিয়ে ঠিক হয়ে যায়। তার ঠিক এক বছর আগে আমি মাকে হারিয়েছিলাম। বিয়ের তারিখ যত কাছে আসছিল, আমি ভাবছিলাম যাকে সবচেয়ে বেশি ভালোবাসতাম সেই মা চলে গেলেন, এবার হয়তো ক্যারিয়ারটাও হাতছাড়া হয়ে যাবে। আনন্দ অনুভব করতে পারছিলাম না। একদিন কেঁদে ফেলে আমি সব কথা আমার হবু শাশুড়িকে জানাই।’

যেখানে বহু পরিবারে এই ধরনের সিদ্ধান্ত মেনে নেওয়া কঠিন, সেখানে জয়ের মা অর্থাৎ জুহির হবু শাশুড়ি সমস্ত পরিকল্পনা দূরে সরিয়ে জুহির মানসিক স্বাস্থ্য ও আবেগকে প্রাধান্য দেন। বিশ্বজুড়ে প্রায় ২০০০ আমন্ত্রিত অতিথির কাছে বিয়ের কার্ড পৌঁছে যাওয়া সত্ত্বেও তিনি সেই গ্র্যান্ড ওয়েডিং বাতিল করার সিদ্ধান্ত নেন। জুহি জানান, ‘আমার শাশুড়ি বললেন, ‘ঠিক আছে’। চিন্তা করতে পারেন একজন শাশুড়ি নিজের হবু পুত্রবধূর জন্য এমন সিদ্ধান্ত নিচ্ছেন? উনি পুরো পরিবারকে বোঝান এবং ওই রাজকীয় অনুষ্ঠান বাতিল করে দেন। অবশেষে মাত্র ৮০-১০০ জন ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুকে নিয়ে ঘরের মধ্যে একেবারেই শান্ত পরিবেশে আমাদের বিয়ে সম্পন্ন হয়।’

১৯৯৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই যুগল। এবং সেই খবর টের পায়নি মিডিয়া। বেশ কয়েক মাস পর সুখবর প্রকাশ্য়ে আসে। বর্তমানে তাঁদের জাহ্নবী ও অর্জুন নামে দুই সন্তান রয়েছে।

জন্মদিনে গোলাপ ভর্তি ট্রাক পাঠিয়েছিলেন জয়!বাস্তব জীবনে জয় মেহতা যে অত্যন্ত রোমান্টিক এক ব্যক্তিত্ব, তা আগেই শেয়ার করেছিলেন জুহি। বিয়ের আগে জয় প্রতিদিন জুহিকে চিঠি লিখতেন। এমনকি জুহির এক জন্মদিনে সারপ্রাইজ হিসেবে একটা আস্ত ট্রাক ভর্তি লাল গোলাপ পাঠিয়ে দিয়েছিলেন তিনি! তবে জয়ের প্রেমের প্রস্তাবে সায় দিতে প্রায় এক বছর সময় নিয়েছিলেন অভিনেত্রী।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks