রাজনীতি সামলেই আবার ক্যামেরার সামনে জুন মালিয়া, কোন ছবিতে দেখা যাবে তাঁকে?

অভিনয়ের পাশাপাশি তিনি সামলাচ্ছেন রাজনীতির মঞ্চ। যদিও চলতি বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সঞ্চালনার দায়িত্বও সামলেছেন তিনি। শুধু তাই নয়, অনুষ্ঠান শুরুর দিন একা হাতে সামলে ছিলেন মঞ্চের দায়িত্ব। টলিপাড়ার সিনিয়র অভিনেত্রী হওয়ার সুবাদে জুন মালিয়া সব ক্ষেত্রেই অত্যন্ত পটু।

Published on: Nov 15, 2025, 23:15:03 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

অভিনয়ের পাশাপাশি তিনি সামলাচ্ছেন রাজনীতির মঞ্চ। যদিও চলতি বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সঞ্চালনার দায়িত্বও সামলেছেন তিনি। শুধু তাই নয়, অনুষ্ঠান শুরুর দিন একা হাতে সামলে ছিলেন মঞ্চের দায়িত্ব। টলিপাড়ার সিনিয়র অভিনেত্রী হওয়ার সুবাদে জুন মালিয়া সব ক্ষেত্রেই অত্যন্ত পটু।

রাজনীতি সামলেই আবার ক্যামেরার সামনে জুন মালিয়া
রাজনীতি সামলেই আবার ক্যামেরার সামনে জুন মালিয়া

তবে রাজনীতির মঞ্চে তিনি যতই মানুষের মন জয় করে নিন না কেন, দর্শকরা আবার সেই পুরনো জুনকেই ফিরে পেতে চান। একসময় যে অভিনেত্রী ছোট পর্দা থেকে বড় পর্দা, চুটিয়ে অভিনয় করেছেন সেই পুরনো জুনকেই আবার দেখতে চান দর্শকরা।

আরও পড়ুন: 'সেদিন আমার কথা শুনে... ', কীভাবে মুখ্যমন্ত্রীর প্রিয় মানুষ হয়ে উঠেন সায়নী?

দর্শকদের চাহিদা মেনেই তাই হয়তো এবার একটি লম্বা বিরতির পর আবার ক্যামেরার সামনে এসে দাঁড়াবেন জুন। রাজ চক্রবর্তী পরিচালিত ওয়েব সিরিজ ‘আবার প্রলয় সিজন টু’- তে অভিনয় করতে চলেছেন জুন। খুব সম্প্রতি শুরু হয়ে গিয়েছে ছবির কাজ।

জানা গিয়েছে, আগামী ২৩ তারিখ এই সিরিজের শুটিং শুরু করবেন অভিনেত্রী। যদিও এই মুহূর্তে ভোট নিয়েও ভীষণ ব্যস্ত তিনি। কিন্তু সব সামলেই আবার প্রথম প্রেমকে প্রাধান্য দিলেন অভিনেত্রী। এই ওয়েব সিরিজে শাশ্বতর বিপরীতে অভিনয় করবেন অভিনেত্রী।

ইতিমধ্যেই নৈহাটি, কলকাতা, ঝাড়খন্ড, রানাঘাট এলাকায় শুরু হয়ে গেছে ছবির কাজ। সোশ্যাল মিডিয়ায় পরিচালক ভাগ করে নিয়েছেন শুটিংয়ের বেশ কিছু মুহূর্ত। যদিও আগের ওয়েব সিরিজের মতো এই ওয়েব সিরিজেও সায়নী অভিনয় করবেন কিনা সেটা জানা যায়নি।

আরও পড়ুন: 'ওই ইমোশন নিয়ে খেলত... ', আরাত্রিকাকে নিয়ে কেন এমন মন্তব্য অভিষেকের?

তবে বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায় তিনি ফিরে আসবেন কিনা সেই বিষয়ে টিভি৯ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘অবশ্যই ধারাবাহিকে আবার অভিনয় করতে চাই। তবে এই সময় আমি ভীষণ ব্যস্ত। ধারাবাহিকে অভিনয় করতে গেলে যে সময়ের প্রয়োজন সেটা আপাতত আমার নেই। তবে আগামী জুন মাস নাগাদ আবার ধারাবাহিকের কাজ শুরু করার ইচ্ছা আছে আমার।’

প্রসঙ্গত, ‘মিলন হবে কত দিনে’ ধারাবাহিকের মাধ্যমে আবার জুটি বাঁধতে চলেছেন গৌরব চট্টোপাধ্যায় এবং শোলাঙ্কি। ‘গাঁটছড়া’ ধারাবাহিকের পর আবার এই ধারাবাহিকে একসঙ্গে দুটি বাঁধবেন এই দুই তারকা। আগের ধারাবাহিকে গৌরবের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন জুন, তাই অনেকেই ভাবছেন হয়তো এই ধারাবাহিকের মাধ্যমেই হয়তো ছোট পর্দায় কাম ব্যাক করতে চলেছেন জুন মালিয়া।