'আমি তো তৃণমূলপন্থী নই, মমতা হাতেপায়ে ধরে দাঁড় করিয়েছিলেন…', রাজ্যে গেরুয়া ঝড় উঠতেই অন্য সুর কবীর সুমনের কন্ঠে!

এবার ঘাসফুলের পরিবর্তে বাংলায় ফুটেছে পদ্ম। তবে সবুজ শিবিরের পরিচিত মুখ ছিলেন কবীর সুমন। কিছুদিন আগে চলতি বছরের মার্চ মাসে ধর্মতলার ধর্না মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নজর কেড়েছিলেন তিনি। এসআইআরের বিরুদ্ধে চড়িয়েছিলেন সুর। তবে বিধানসভা ভোটে বাংলায় পাশা পাল্টে যেতেই সুমনের গলায় অন্য সুর।

May 6, 2026, 14:12:48 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রাজ্যজুড়ে বদলের হাওয়া। এবার ঘাসফুলের পরিবর্তে বাংলায় ফুটেছে পদ্ম। তবে সবুজ শিবিরের পরিচিত মুখ ছিলেন কবীর সুমন। কিছুদিন আগে চলতি বছরের মার্চ মাসে ধর্মতলার ধর্না মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নজর কেড়েছিলেন তিনি। এসআইআরের বিরুদ্ধে চড়িয়েছিলেন সুর। তবে বিধানসভা ভোটে বাংলায় পাশা পাল্টে যেতেই সুমনের গলায় অন্য সুর।

‘আমি তো তৃণমূলপন্থী নই’, রাজ্যে গেরুয়া ঝড় উঠতেই অন্য সুর কবীর সুমনের কন্ঠে!
‘আমি তো তৃণমূলপন্থী নই’, রাজ্যে গেরুয়া ঝড় উঠতেই অন্য সুর কবীর সুমনের কন্ঠে!

আরও পড়ুন: 'টলিউডকে হলিউডের থেকেও এগিয়ে নিয়ে যেতে চাই…', জয়ের পরই টলিপাড়া প্রসঙ্গে যা বললেন পাপিয়া

তিনি বলেন 'আমি তো তৃণমূলপন্থী নই!' রাজ্যে পালাবদল হতেই নিজের মত বদলালের কবীর সুমন। তাঁর এই মত প্রকাশ্যে আসতেই নেটদুনিয়া জুড়ে উঠেছে সমালোচনার ঝড়।

তিনি আজতক বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি তো তৃণমূলের সদস্য নই, আমি তৃণমূলপন্থীও নই। আমায় মমতা প্রায় হাতেপায়ে ধরে দাঁড় করিয়েছিলেন। তাঁর আগে আমি কোনও পার্টির সদস্যও ছিলাম না। আমার পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়া মাত্রই আমি পদত্যাগ করি।’

আরও পড়ুন: 'বিজেপির কিছু জিনিসের বিরোধী নই...', তৃণমূল থেকে দূরত্ব তৈরির চেষ্টা পরমব্রতর?

তিনি আরও বলেন, ‘যেভাবে ভোটটা হল, হঠাৎ সামরিক বাহিনী ঢুকল। ভাবতে পারিনি যে, ট্যাঙ্ক ঢুকবে। তবে জনাদেশ কেন মমতার বিপক্ষে গেল, সেটা বলতে পারব না। কিন্তু আমি মনে করি, একাধিক ভুল হয়েছে। মানুষ সেটা ভালো চোখে নেয়নি। যেমন চাকরি। চাকরির ক্ষেত্রটা ভয়ঙ্কর ভাবে মার খেয়েছে। মানুষ সেটা ভালো চোখে নেননি।'

মমতা বন্দ্যোপাধ্যায় কি মুখ্যমন্ত্রী হিসেবে সব কাজ ঠিক করেছেন? এর প্রসঙ্গে তিনি বলেন 'না, তিনি পারেননি। আমি এবারও তৃণমূলকে ভোট দিয়েছি ঠিকই, কিন্তু আমি তৃণমূলের কাজে খুশি হতে পারিনি। দলের বহু কথা ও আচরণে মানুষ ধাক্কা খেয়েছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ভালো কাজও করেছেন। যেমন সবুজসাথী। বাচ্চারা সাইকেল পেয়েছে। এটা কত বড় কাজ। এসব কাজের পর হয়তো একদিন মমতার একটা মন্দির হবে।’

পাশাপাশি তিনি নতুন সরকারকে স্বাগতও জানিয়েছেন। তাঁর কথায়, ‘সিপিএম বা তৃণমূল আমলে মেয়েদের নিরাপত্তা কিন্তু সুনিশ্চিত ছিল। আমি আশা করব, নতুন সরকার যেন সেই ধারা বজায় রাখেন।'

তবে সমর্থনের ক্ষেত্রে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। কবীর সুমন বলেন, 'এখনও ভোট হলে আমি তৃণমূলকেই দেব। তবে সেরকম কোনও কমিউনিস্ট পার্টি এলে আমি এই বুড়ো বয়সেও তাঁদের সদস্য হওয়ার চেষ্টা করব। আমি তাঁদের জন্য গান বাঁধব। তাঁদের পাশে থাকব।’