'টলিউডকে হলিউডের থেকেও এগিয়ে নিয়ে যেতে চাই…', জয়ের পরই টলিপাড়া প্রসঙ্গে যা বললেন পাপিয়া

বহু বছর পর টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে হয়েছে পালাবদল। তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসকে হারিয়ে জয়ী হয়েছেন পাপিয়া অধিকারী। তবে তাঁর পরিচিতি কেবল রাজনীতির মঞ্চে আটকে নেই। তিনি একজন স্বনামধন্য অভিনেত্রীও বটে। জয়ের পরই টলিপাড়া প্রসঙ্গে তিনি বলেন, তিনি টলিউডকে হলিউডের থেকেও এগিয়ে রাখতে চান। 

Published on: May 6, 2026, 11:25:17 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বহু বছর পর টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে হয়েছে পালাবদল। তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসকে হারিয়ে জয়ী হয়েছেন পাপিয়া অধিকারী। তবে তাঁর পরিচিতি কেবল রাজনীতির মঞ্চে আটকে নেই। তিনি একজন স্বনামধন্য অভিনেত্রীও বটে। তাই তাঁর এই জয়ের পর থেকেই টলিপাড়ার অবস্থা ও কাজ নিয়েও নানা কথা বারবার উঠে এসেছে। টলিপাড়ার অবস্থা নিয়ে তাঁকে বার বার সরব হতেও দেখা গিয়েছে।

'টলিউডকে হলিউডের থেকেও এগিয়ে নিয়ে যেতে চাই…', জয়ের পরই টলিপাড়া প্রসঙ্গে যা বললেন পাপিয়া
'টলিউডকে হলিউডের থেকেও এগিয়ে নিয়ে যেতে চাই…', জয়ের পরই টলিপাড়া প্রসঙ্গে যা বললেন পাপিয়া

আরও পড়ুন: অরূপ বিশ্বাস হেরে ভূত! টলিগঞ্জে পদ্ম ফোটালেন শাশুড়িমা,পাপিয়াকে শুভেচ্ছা ‘বউমা’ তিতিক্ষার

শেষ কয়েক মাসে টলিপাড়ার অন্দরের নানা সমস্যা দর্শকদের সামনে উঠে এসেছে। কখনও ফেডারেশন, কখনও প্রযোজক, কখনও আর্টিস্ট ফোরামের নানা দাবি সামনে এসেছে। বারবার টলিপাড়ার ব্যান কালচার উঠে এসেছে চর্চায়। টালিগঞ্জ মানেই ছিল অরূপ বিশ্বাস আর স্বরূপ বিশ্বাসের একাধিপত্য। কিন্তু ২০২৬-এর নির্বাচনী ফলাফলে সেই মিথ ভেঙেছে। পাপিয়া জয়ের পরই জানিয়েছেন টলিউডে স্ট্রাটেজি আসল। তিনি ‘বটগাছ’ হতে চান দলীয় রং না দেখে সকল শিল্পীকে নিয়ে একসঙ্গে কাজ করতে চান। তিনি জানান, টলিউডকে তিনি হলিউডের থেকেও এগিয়ে রাখতে চান।

এই সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই প্রসঙ্গে বলেন, ‘আমাদের কাছে যে পরিমাণ যন্ত্র আছে অর্থাৎ ব্রেন মেশিনারি সেটা খুবই গুরুত্বপূর্ণ। কীভাবে মগজ কাজ করছে সেটা খুব গুরুত্বপূর্ণ। হলিউডের সকলে অবাক হয়ে দেখবেন এগুলো কী ঘটছে। আর টলিউড… যদিও আমি টলিগঞ্জ বলতেই বেশি পছন্দ করি, টলিগঞ্জকে এখন তো ইন্ডাস্ট্রি বলা যায় না। আমি সব সময় ভগবানের কাছে প্রার্থনা করি যে, আমরা এই জায়গাটাকে ইউএস রূপান্তরিত করতে চাই এবং আমরা টলিউডকে হলিউডের থেকেও এগিয়ে নিয়ে যেতে চাই।’

আরও পড়ুন: এক সময় সহ্য করেছিলেন অপমান, বাংলায় ‘বেঙ্গল ফাইলস’ রিলিজের আবেদন করলেন সৌরভ

প্রসঙ্গত, এই জয়ে টলিপাড়ার অন্দরেও পরিবর্তনের হাওয়া বইছে। ‘লবিবাজি’ খতম হওয়ার আশায় বুক বাঁধছেন অনেকেই। পাপিয়া জানিয়েছেন, তাঁর এই জয় কোনো বিশেষ গোষ্ঠীর নয়, বরং টালিগঞ্জের প্রতিটি মানুষের এবং সেই সব শিল্পীর যারা ভয় না পেয়ে নিজের কাজটা করতে চায়।