...
...
Next Story

টাকা নিয়ে হোটেলকর্মীর সাথে নিশিযাপন! কাঁচা বাদাম-খ্যাত অঞ্জলি অরোরা এবার সীতা

‘কাঁচা বাদাম’ খ্যাত অঞ্জলি অরোরাকে এবার দেখা যাবে মহাকাব্যিক সিনেমা ‘শ্রী রামায়ণ কথা’-তে সীতা রূপে। যা দেখে মানুষ অত্যন্ত ক্ষুব্ধ এবং সোশ্যাল মিডিয়া- এর বিরোধিতা করছেন।

Published on: Aug 19, 2026, 10:30:08 IST
Advertisement

ভক্তরা যখন রণবীর কাপুরের 'রামায়ণ'-এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, ঠিক তখনই রামায়ণের উপর ভিত্তি করে 'শ্রী রামায়ণ কথা' নামে আরও একটি মহাকাব্যিক সিনেমা আসছে। 'কাঁচা বাদাম' গানে রিল বানিয়ে ভাইরাল হওয়া অঞ্জলি অরোরা এই ছবিতে মা সীতার ভূমিকায় অভিনয় করছেন। মঙ্গলবার ছবির টিজার মুক্তি পেয়েছে।

সীতা রূপে অঞ্জলিকে নিয়ে মানুষের প্রতিক্রিয়া

কাঁচা বাদাম-খ্যাত অঞ্জলি অরোরা এবার মাতা সীতার চরিত্রে।
কাঁচা বাদাম-খ্যাত অঞ্জলি অরোরা এবার মাতা সীতার চরিত্রে।

শুধু তাই নয়, অঞ্জলিকে সীতা রূপে দেখে সোশ্যাল মিডিয়ার সবাই হতবাক হয়ে যান। একজন টুইট করেছেন, ‘এটা কলিযুগের অন্ধকার যুগ। অঞ্জলি অরোরা রামায়ণে সীতার ভূমিকায় অভিনয় করছেন, এবং তিনি কে তা আপনাদের বলার প্রয়োজন নেই। রণবীর কাপুর এবং সাই পল্লবীকে যারা এত ঘৃণা করছিল, তারা কোথায়? এটা যদি কলিযুগ না হয়, তাহলে আর কী?’

অঞ্জলির বলিউড অভিষেক

প্রসঙ্গত, এই ছবির মাধ্যমেই অঞ্জলির বড় পর্দায় অভিষেক হচ্ছে। ছবিতে রামের ভূমিকায় অভিনয় করেছেন দেব শর্মা। দেব এর আগে ইয়ারিয়াঁ এবং হিরোপান্তির মতো ছবিতে অভিনয় করেছেন।

অঞ্জলি কাঁচা বাদামের মাধ্যমে খ্যাতি অর্জন করেন

অঞ্জলির কথা বলতে গেলে, ভুবন বাদ্যকারের ভাইরাল হওয়া ‘কাঁচা বাদাম’ গানে তাঁর নাচের ভিডিয়ো ভাইরাল হওয়ার পর তাঁকে ‘কাঁচা বাদাম গার্ল’ নাম দেওয়া হয়েছিল। তিনি 'লকআপ' শো-এর প্রথম সিজনে অংশ নিয়েছিলেন। ২০২২ সালের আগস্ট মাসে সোশ্যাল মিডিয়া অঞ্জলি-র নাম একটি আপত্তিকর এমএমএস ভিডিও ঘিরে বিতর্কে জড়ায়। ইন্টারনেটে ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে থাকা তরুণীর সঙ্গে অঞ্জলির চেহারার মিল রয়েছে বলে দাবি করে একাংশ।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe