...
...
Next Story

মুখার্জি বাড়ির পুজোয় সাজো সাজো রব! দুর্গামণ্ডপে মা তনুজাকে নিয়ে এক ফ্রেমে কাজল, বোন তনিশা ও অয়ন

দুর্গাপুজোর ঐতিহ্য বজায় রেখে আরব সাগর পারে নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপুজোয় পরিবারের সঙ্গে হাজির হলেন কাজল। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন মা তনুজা, বোন তানিশা মুখোপাধ্যায় ও পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের ছবি।

Published on: Oct 16, 2026, 12:01:27 IST
Advertisement

দুর্গাপুজো মানেই কাজলের কাছে পরিবারের সঙ্গে বিশেষ কিছু মুহূর্ত কাটানো। প্রতি বছরের মতো এ বছরও নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে হাজির হলেন বলিউড অভিনেত্রী। বলিপাড়ায় ‘মুখার্জি বাড়ির পুজো’ নামেই পরিচিত। সঙ্গে ছিলেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ আত্মীয়রা। পুজোর সেই বিশেষ মুহূর্তের ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে দেবী দুর্গার বিভিন্ন রূপের কথা উল্লেখ করে কাজল লিখেছেন, ‘আজকের দিনটা ছিল মায়ের সমস্ত রূপকে ঘিরে—মা হিসেবে, মেয়ে হিসেবে, রক্ষাকর্ত্রী হিসেবে এবং দেবী হিসেবে! জয় মা দুর্গা। আর শুরু হয়ে গেল সেই চেনা উন্মাদনা।’

নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে কাজল-তনিশা-তনুজা।
নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে কাজল-তনিশা-তনুজা।

ছবিতে পরিবারের সদস্যদের সঙ্গে হাসিমুখে পোজ দিতে দেখা গিয়েছে কাজলকে। তাঁর পাশে রয়েছেন বোন তানিশা মুখোপাধ্যায়। নীল ও গোলাপি রঙের ফুলের নকশা করা শাড়িতে নজর কেড়েছেন তানিশা। অন্যদিকে, পরিবারের সঙ্গে উপস্থিত ছিলেন কাজলের মা তথা প্রবীণ অভিনেত্রী তনুজা। হালকা বেগুনি রঙের ছাপা শাড়ি ও কাঁধে শাল এদিন দেখা যায় তাঁকে।

কাজলের কাছে দুর্গাপুজো শুধু উৎসব নয়, পরিবারের সঙ্গে মিলিত হওয়ারও একটি বিশেষ উপলক্ষ। প্রতি বছরই এই পুজোকে ঘিরে তাঁর উপস্থিতি অনুরাগীদের নজর কাড়ে। এ বারও পরিবারের সঙ্গে অভিনেত্রীর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেওয়ার পর উঠে এসেছে সেই চেনা পুজোর আবহ। কাজের ক্ষেত্রে, সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে কাজলের হরর ছবি ‘মা’। এ ছাড়াও ২০২৫ সালে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল তাঁর অভিনীত ছবি ‘সরজমিন’।

এই পুজোয় বরাবর দেখা মেলে রানি মুখোপাধ্যায়দেরও। তবে চলতি বছরের ২২ সেপ্টেম্বর প্রয়াত হন রানির মা কৃষ্ণা মুখোপাধ্যায়। আর এই পারিবারিক ও ঐতিহ্যবাহী পুজোয় রানির মা কৃষ্ণা ছিলেন প্রাণস্বরূপা। তবে শোকের আবহের মাঝেও পারিবারিক ঐতিহ্যকে বজায় রাখার সিদ্ধান্ত নেয় মুখার্জি পরিবার।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks