বলিপাড়ার অন্যতম পাওয়ারফুল এবং প্রভাবশালী পরিবার হিসেবেই পরিচিত মুখোপাধ্যায় পরিবার। তনুজা থেকে শুরু করে কাজল— রূপোলী পর্দায় তাঁদের দাপট সর্বজনবিদিত। তবে পর্দার বাইরে এই তারকা পরিবারের আসল রাশ কার হাতে থাকে? সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখোপাধ্যায় পরিবারের মুম্বইয়ের বাড়ির এক চরম বাস্তব ও মজাদার তথ্য ফাঁস করলেন কাজলের বোন তথা অভিনেত্রী তানিশা মুখোপাধ্যায়। তানিশা সাফ জানালেন, তাঁদের পরিবারে সমস্ত বড় সিদ্ধান্তের পাশাপাশি টাকা-পয়সা এবং ব্যাঙ্কের চেক বই সই করার চূড়ান্ত ক্ষমতা রয়েছে একমাত্র দিদি কাজলের হাতেই।

কাজলই বাড়ির হেড অফ দ্য ফ্যামিলি
মুখোপাধ্যায় পরিবারের অন্দরের সমীকরণ নিয়ে কথা বলতে গিয়ে তানিশা জানান, বাইরে থেকে তাঁদের যতই স্বাধীনচেতা বা আধুনিক মনে হোক না কেন, বাড়ির ভেতরে তাঁরা ভীষণভাবে একান্নবর্তী মানসিকতায় বিশ্বাসী। তানিশা বলেন, কাজল আমাদের বাড়ির আসল প্রধান বা হেড অফ দ্য ফ্যামিলি। ও ভীষণভাবে দায়িত্ববান। আমাদের মুম্বইয়ের বাড়ির যাবতীয় আর্থিক বিষয় থেকে শুরু করে সম্পত্তি রক্ষণাবেক্ষণ— সবকিছুর দেখভাল কাজল নিজেই করে। এমনকি কোনো খরচের জন্য চেক বইয়ে সই করার প্রয়োজন হলে, সেই কাজটাও কাজলই সামলায়।
মা ও বোনের ভরসার জায়গা
{{/usCountry}}মা ও বোনের ভরসার জায়গা
{{/usCountry}}তনুজা এবং তানিশা দুজনেই যে কাজলের ওপর অন্ধবিশ্বাস রাখেন, তা তানিশার কথাতেই স্পষ্ট। তিনি জানান, মা তনুজা কেরিয়ারের একটা বড় সময় একা হাতে ইন্ডাস্ট্রি এবং পরিবার সামলেছেন। তবে এখন মা ও বোন— দুজনেরই আর্থিক এবং আইনি সমস্ত বিষয়ের দেখভালের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন কাজল। তানিশার কথায়, কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে আমি বা মা যদি কখনো দ্বিধাবোধ করি, আমরা চোখ বন্ধ করে কাজলের ওপর ভরসা করি। ও যেভাবে সবকিছু গুছিয়ে রাখে, তা সত্যিই প্রশংসনীয়।
পর্দার সিংহম গার্ল বাস্তবেও কড়া শাসক!
পর্দায় কাজলের চটপটে এবং রাফ অ্যান্ড টাফ ইমেজ আমরা অনেকেই দেখেছি। তবে বাস্তবের জীবনেও যে তিনি একজন কড়া এবং নিখুঁত হোম-মেকার, তানিশার এই মন্তব্য যেন সেটাই প্রমাণ করে দিল। অজয় দেবগনের ঘরণী হিসেবে নিজের সংসার সামলানোর পাশাপাশি নিজের বাপের বাড়িরও যে তিনি আসল অভিভাবক, কাজলের এই রূপ দেখে নেটিজেনরা বলছেন— পর্দার ‘সিংহম’ অজয় হলেও আসলে লেডি সিংহম কিন্তু কাজলই।