Salman Khan: ‘কালা হিরণ’ মুক্তি নিয়ে চিন্তায় সলমন, এদিকে ছবি এখনও পায়নি সেন্সর সার্টিফিকেট
Salman Khan: ‘কালা হিরণ: দা ব্যাটেল ফর লিগ্যাল’ ছবি নিয়ে বিতর্ক তুঙ্গে। ছবির প্রথম ঝলক এবং টিজার মুক্তির পরেই আইনি পথে হেটেছেন সলমন খান। কিন্তু এর মধ্যেই সিনেমা নির্মাতারা দিল্লি হাইকোর্টকে জানিয়েছে, ছবিটির এখনো কোনও সেন্সর সার্টিফিকেট নেই।
Salman Khan: ‘কালা হিরণ: দা ব্যাটেল ফর লিগ্যাল’ ছবি নিয়ে বিতর্ক তুঙ্গে। ছবির প্রথম ঝলক এবং টিজার মুক্তির পরেই আইনি পথে হেটেছেন সলমন খান। কিন্তু এর মধ্যেই সিনেমা নির্মাতারা দিল্লি হাইকোর্টকে জানিয়েছে, ছবিটির এখনো কোনও সেন্সর সার্টিফিকেট নেই। শুধু তাই নয়, সেন্ট্রাল বোর্ড অফ ফিলম সার্টিফিকেশনের এর কাছেও পাঠানো হয়নি ছবিটি। নির্মাতারা শুধুমাত্র ভাইজানের করা একটি আবেদনের বিরুদ্ধে লড়াই করছেন, যাতে ছবিটি পড়ে মুক্তি পেতে কোনও অসুবিধা না হয়।
‘কালা হিরণ’ মুক্তি নিয়ে চিন্তায় সলমন
বুধবার সলমন খানের আইনজীবীরা ছবির মুক্তি আটকানোর জন্য জরুরী নির্দেশনার প্রয়োজন বলে যুক্তি দিলে নির্মাতারা পাল্টা জবাব দিয়ে জানান, এখনই জরুরী ভিত্তিতে মুক্তি দেওয়া সম্ভব নয় কারণ এটি এখনও ছাড়পত্র পায়নি সেন্সের বোর্ডের। সেন্সর বোর্ডের ছাড়পত্র না পেলে কোনও ছবি মুক্তি দেওয়া যায় না। এমনকি এই ছবিটি সেন্সার বোর্ডে পাঠানোও হয়নি। আগামী ৬ জুলাই পর্যন্ত ছবিটি সেন্সার বোর্ডে যাবে না বলে জানিয়েছেন ছবি নির্মাতারা।
জুন মাসে, ‘কালা হিরণ’-এর ফার্স্ট লুক ও ট্রেলার প্রকাশের পর, সলমন খান হাইকোর্টে একটি আবেদন করেন। তাঁর অভিযোগ ছিল যে, ছবিটি কথিতভাবে তাঁকে জড়িত একটি কৃষ্ণসার হরিণ শিকার মামলার উপর ভিত্তি করে নির্মিত এবং এটি তাঁর ব্যক্তিত্বের অধিকার রক্ষাকারী হাইকোর্টের একটি আদেশের লঙ্ঘন। এই আবেদনটি ৫৯ বছর বয়সী এই অভিনেতার ব্যক্তিত্বের অধিকার রক্ষার জন্য করা মামলার একটি অংশ।
আবেদনে অভিনেতা বলেছেন যে, ২৯শে মে প্রকাশিত ছবিটির পোস্টারে তাঁকে নিয়ে একটি 'স্পষ্ট ও প্রকাশ্য ইঙ্গিত' রয়েছে। গত মাসে ছবিটির একটি টিজারও মুক্তি পেয়েছিল। অভিনেতার আবেদনে বলা হয়েছে যে, রাজস্থানের আদালত তাঁকে অস্ত্র আইনের অধীনে অপরাধ থেকে মুক্তি দিলেও পোস্টারের চরিত্রটির হাতে একটি বন্দুক রয়েছে, যা মানহানিকর।
আবেদনে বলা হয়েছে, পোস্টারটিতে চিত্রিত চরিত্রটির সাথে বাদীর এক অদ্ভুত মিল রয়েছে এবং তাকে স্পষ্টভাবে একটি ব্রেসলেট পরা অবস্থায় দেখা যায়, যা দেখে তাৎক্ষণিকভাবে ও দ্রুত বাদীকেই শনাক্ত করা যায়, অন্য কাউকে নয়।
সলমন খান এর আগে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং ই-কমার্স ওয়েবসাইটকে তাঁর নাম, ছবি, ব্যক্তিত্ব ও প্রতিচ্ছবি অননুমোদিতভাবে ব্যবহার করা থেকে বিরত রাখতে এবং তাঁর ব্যক্তিত্বের অধিকার রক্ষার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। গত বছরের ১১ ডিসেম্বর হাইকোর্ট তাঁর পক্ষে একটি অন্তর্বর্তীকালীন আদেশ জারি করে।
Home/Entertainment/Salman Khan: ‘কালা হিরণ’ মুক্তি নিয়ে চিন্তায় সলমন, এদিকে ছবি এখনও পায়নি সেন্সর সার্টিফিকেট