Kamala Nibas: সাগরের মৃত্যুর পর যেন জীবনটাই এলোমেলো হয়ে যায় পল্লবীর। কিন্তু সাগরের মৃত্যুতে ভেঙ্গে না পড়ে তার ছোট্ট মেয়েকে বুকে করে মানুষ করার অঙ্গীকার করে সে। পরিবারকে পল্লবী জানিয়ে দেয় সে আর কখনও বিয়ে করবে না। বিয়ের জন্য যেন তাকেই জোর করা না হয়। ছোট্ট মেয়েটিকে নিয়ে যখন কিছুটা আনন্দে মাতছিল গোটা পরিবার ঠিক তখনই আবার শ্রীনিবাসের জীবনে আসে নতুন ঝড়।

‘কমলা নিবাস’ ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে, সাগরের মেয়েকে নিজের বাড়িতে রাখার অপরাধে পুলিশ ডেকে পাঠিয়েছে পল্লবীর গোটা পরিবারকে। সাগরের মেয়েকে নাকি পল্লবী জোর করে নিজের কাছে রেখে দিয়েছে। এই অভিযোগ করা হয় সাগরের পরিবার থেকে। পুলিশের কাছে যখন শ্রীনিবাস বলে, তাদের জোর করে ধরে আনা হয়েছে সে কথা শুনে রেগে যায় পুলিশ।
আরও পড়ুন: 'আমি ওঁদের দিকে তাকাতেও ঘৃণা বোধ করি...', কাদের উদ্দেশ্যে এমন মন্তব্য লাবনীর
শ্রীবাস ও কমলা দুজনকেই জেলের মধ্যে জোর করে ঢুকিয়ে দেওয়া হয়। পল্লবীর থেকে কেড়ে নেওয়া হয় সাগরের সন্তানকে। এই বড় সমস্যা থেকে কি করে পরিবারকে বাঁচাবে পল্লবী? সাগরের সন্তানকে কি সে নিজের কাছে ফিরে পাবে? নাকি চিরকালের জন্য হারিয়ে যাবে সে?
শ্রীনিবাস ও কমলার জীবনের এই দুঃসময়ের গল্প দেখার জন্য আপনাকে চোখ রাখতে হবে জি বাংলায়। আগামী পর্বে ঠিক কী ঘটবে এই পরিবারের সঙ্গে,সেটা জানা যাবে কমলা নিবাসের টানটান তিনদিনের পর্বে। আগামী ১০ থেকে ১২ মে ঠিক সন্ধে ৬টা ৩০ মিনিট থেকে।
{{/usCountry}}শ্রীনিবাস ও কমলার জীবনের এই দুঃসময়ের গল্প দেখার জন্য আপনাকে চোখ রাখতে হবে জি বাংলায়। আগামী পর্বে ঠিক কী ঘটবে এই পরিবারের সঙ্গে,সেটা জানা যাবে কমলা নিবাসের টানটান তিনদিনের পর্বে। আগামী ১০ থেকে ১২ মে ঠিক সন্ধে ৬টা ৩০ মিনিট থেকে।
{{/usCountry}}আরও পড়ুন: 'আমার কেরিয়ার শেষ করার প্রার্থনা করেছিল...', দেবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য হিরণের
প্রসঙ্গত, এই ধারাবাহিকের হাত ধরেই বহু বছর পর ছোট পর্দায় ফিরে এসেছিলেন পরমব্রত। প্রথমে অনেকেই ভেবেছিলেন পরমব্রত হয়তো এই ধারাবাহিকে পাকাপাকিভাবে অভিনয় করবেন কিন্তু গল্প যত এগোয় তত বোঝা যায় শুধুমাত্র ক্যামিও চরিত্রের জন্যই তিনি ধারাবাহিকে অভিনয় করেছিলেন। তবে খুব অল্প সময়ের জন্য হলেও পরমব্রত যে চরিত্রে অভিনয় করেছিলেন সেই সাগর চরিত্রটিকে মানুষ ভীষণ ভালোবেসে ফেলেছিল।