Kamala Nibas: কমলার আমন্ত্রণে বাড়িতে আসে আদিত্য, পল্লবীর পরিচয় জেনে কী করবে সে?
Kamala Nibas: ‘কমলা নিবাস’ ধারাবাহিকে আবার এসেছে আনন্দের জোয়ার। শ্রীনিবাস এবং কমলার ছোট মেয়ের বিয়ে উপলক্ষে সেজে উঠেছে গোটা বাড়ি। এই বাড়িতে কমলার আমন্ত্রণে এসেছে আদিত্য। কিন্তু সে পল্লবীকে চেনে না। জানে না পল্লবীর পরিচয়, তাই খুব স্বাভাবিকভাবেই বিয়ে বাড়িতে পল্লবীকে দেখে অবাক হয়ে যায় আদিত্য।

কমলার আমন্ত্রণে বাড়িতে আসে আদিত্য, পল্লবীর পরিচয় জেনে কী করবে সে?
অন্যদিকে আদিত্যকে দেখেও অবাক হয় পল্লবী। প্রথমে সে ভাবে আদিত্য হয়তো তার পিছু নিয়ে বিয়ে বাড়িতে চলে এসেছে। কিন্তু ভুল ভাঙ্গে পল্লবীর মায়ের কথায়। পল্লবী জানতে পারে আদিত্য তার মায়ের বন্ধু। মায়ের আমন্ত্রণে সে এসেছে বিয়ে বাড়িতে। তাই কিছু বলার থাকলেও সে চুপ করে যায়।
অন্যদিকে আদিত্য এতদিন পল্লবীকে মন দিয়ে ফেললেও এবার সে জানল পল্লবীর আসল পরিচয়। যে মানুষটাকে সে মনে মনে ভালবেসেছে সে আর কেউ নয় তার বন্ধু কমলার একমাত্র মেয়ে। যে কমলার কাছে তার মেয়ের কষ্টের কথা সবসময় শুনে এসেছে আদিত্য, সেই মেয়েটি যে পল্লবী তা জেনে অবাক হয়ে যায় আদিত্য।
বিয়ে বাড়িতে আদিত্য আর পল্লবীর এই মুখোমুখি হওয়াটা কি আগামী দিনে দুজনের দুজনের প্রতি ভালোবাসার প্রথম ধাপ হিসেবে প্রমাণিত হবে? পল্লবীর প্রতি আদিত্যর যে টান রয়েছে, সেটা জেনে কি করবে কমলা? মেয়ের বিয়ের জন্য কি আবার রাজি হবে সে? অন্যদিকে শ্রীনিবাস কি এই বিয়েতে মত দেবে?
‘কমলা নিবাস’ ধারাবাহিকের এই দুর্ধর্ষ পর্ব দেখার জন্য আপনাকে চোখ রাখতে হবে। আগামী ১১ এবং ১৩ জুন শুধুমাত্র ৬:৩০ মিনিটে জি বাংলায়। পল্লবীর জীবনের নতুন মোড় শুরু হবে কিনা সেটা জানা যাবে আগামী পর্বে।
Home/Entertainment/Kamala Nibas: কমলার আমন্ত্রণে বাড়িতে আসে আদিত্য, পল্লবীর পরিচয় জেনে কী করবে সে?