Ranita Das: স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই কটাক্ষের মুখে পড়েছেন টলিপাড়ার একাধিক অভিনেত্রী। প্রতি বছর টলিউডের প্রথম সারির অভিনেত্রীরা নিয়ম করে ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসকে ভাই ফোঁটা দিতেন। গত বছরেও একই দৃশ্য দেখতে পাওয়া গিয়েছিল।
Ranita Das: স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই কটাক্ষের মুখে পড়েছেন টলিপাড়ার একাধিক অভিনেত্রী। প্রতি বছর টলিউডের প্রথম সারির অভিনেত্রীরা নিয়ম করে ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসকে ভাই ফোঁটা দিতেন। গত বছরেও একই দৃশ্য দেখতে পাওয়া গিয়েছিল। কৌশানী মুখোপাধ্যায় থেকে শুরু করে ঋতুপর্ণা সেনগুপ্ত, এই তালিকায় রয়েছে একাধিক অভিনেত্রীর নাম।
অরূপকে ভাইফোঁটা নিয়ে কটাক্ষ হতেই জবাব রণিতা
কিন্তু স্বরূপ বিশ্বাস গ্রেফতার হওয়ার পরেই অরূপ বিশ্বাসকে দেওয়া ভাইফোঁটা নিয়ে খোঁচা দেওয়া হয় অভিনেত্রীদের। সম্প্রতি কটাক্ষের মুখে পড়ে মুখ খুলেছিলেন অপরাজিতা আঢ্য। এবার এই বিষয়ে চাঁচাছোলা জবাব দিলেন অভিনেত্রী রণিতা দাস। কটাক্ষের জবাবে কী বললেন অভিনেত্রী?
অভিনেত্রীর কথায়, মহামারীর সময় অরূপ বিশ্বাস তাঁর পাশে দাঁড়িয়ে ছিলেন, যে ঋণ তিনি কখনও শোধ করতে পারবেন না। যখন কোথাও কিছুই পাওয়া যাচ্ছিল না তখন অভিনেত্রীর বাবা-মাকে ভর্তি করানোর ব্যবস্থা করিয়ে দিয়েছিলেন তৃণমূল নেতা তথা মন্ত্রী অরূপ বিশ্বাস। শুধু তাই নয়, সব সময় দাদার মতো পাশে থেকেছেন তিনি। তাই কোনও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে তিনি অরূপ বিশ্বাসকে ভাই ফোঁটা দিতেন না, যা করেছেন পুরোটাই মন থেকেই করেছেন।
তবে স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করার বিষয়ে তিনি অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের পাশেই দাঁড়িয়েছেন। অভিনেত্রী বলেন, ‘যে যেটা করেছে তার কর্মফল ভোগ করতেই হবে। এখানে আলাদা করে বলার কিছু নেই। অন্যায়ের ক্ষেত্রে আমাদের সকলের মত সমান। অনির্বাণকে যেভাবে ব্যান করে দেওয়া হয়েছিল তা একেবারেই উচিত ছিল না।’
সবশেষে তিনি বলেন, ‘আমার যেমন কিছু লোকের সঙ্গে কাজ করতে গিয়ে খারাপ অভিজ্ঞতা হয়েছে, তেমন খারাপ অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। ব্যান হওয়া অথবা কারোর কাজ কেড়ে নেওয়া কখনোই ব্যাপার কাজ হতে পারে না। যার সঙ্গে এটা হয়েছে সেটা সত্যি খুব খারাপ হয়েছে।’