Ritwick Chakraborty: 'সবকিছুই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই হয়েছে...', স্বরূপ প্রসঙ্গে বিস্ফোরক ঋত্বিক

Ritwick Chakraborty: গত বৃহস্পতিবার শ্লীলতাহানি থেকে তোলাবাজি সহ একাধিক অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় স্বরূপ বিশ্বাসকে। শুক্রবার আলিপুর আদালতে পেশ করা হলে আগামী ১৮ জুন পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয় স্বরূপকে।

Published on: Jun 6, 2026, 19:38:08 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Ritwick Chakraborty: গত বৃহস্পতিবার শ্লীলতাহানি থেকে তোলাবাজি সহ একাধিক অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় স্বরূপ বিশ্বাসকে। শুক্রবার আলিপুর আদালতে পেশ করা হলে আগামী ১৮ জুন পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয় স্বরূপকে। স্বরূপ বিশ্বাসের এই গ্রেফতারের খবরে খুশির হাওয়া খেলে গিয়েছে গোটা টলিউডে।

'সবকিছুই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই হয়েছে...', বিস্ফোরক ঋত্বিক
'সবকিছুই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই হয়েছে...', বিস্ফোরক ঋত্বিক

অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে কলাকুশলী, অনেকেই স্বরূপ বিশ্বাসের দাদাগিরির বিরুদ্ধে মুখ খুলেছেন। অতীতে টলিউডে যেভাবে সিন্ডিকেট রাজ চলত, সেটাই ধীরে ধীরে প্রকাশ্যে আসছে এই গ্রেফতারের পর থেকে। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন ঋত্বিক চক্রবর্তী।

আরও পড়ুন: মানসিক চাপ থেকে মস্তিকে রক্তক্ষরণ, এখন কেমন আছেন ‘অমর প্রেম’ খ্যাত সুজিত গুহ?

সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ঋত্বিক বলেন, ‘অস্ত্র রাখা, শ্লীলতাহানি সহ একাধিক অভিযোগে গ্রেফতার হয়েছেন উনি। সবকিছুর তদন্ত হোক। দেখা যাক কি হয়। সেদিকেই তাকিয়ে আছি।' তবে স্বরূপ বিশ্বাসের এই দাদাগিরির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগের কথাও উল্লেখ করেন তিনি।

ঋত্বিক বলেন, ‘ওঁরা সবাই যা করেছেন সবকিছুই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই করেছেন। এই কথাটাই তো সব জায়গায় লিখতেন ওঁরা। একটা বাথরুম তৈরি করলেও সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই হত। ওঁর অনুপ্রেরণা ছাড়া কিছুই হত না। এত বড় বড় কাজ যখন হয়েছে তখন নিশ্চয়ই ওঁর অনুপ্রেরণাতেই হয়েছে।’

আরও পড়ুন: রাজনৈতিক চাপে বাংলা ছেড়েছিলেন ‘মেমবউ’ বিনীতা, পালাবদলের পর কী সিদ্ধান্ত নিলেন?

প্রসঙ্গত, স্বরূপের গ্রেফতারির পর অনেকে তারকা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। বরাবরের মতো মজার ভঙ্গিতে একটি পোস্ট করেন ঋত্বিক চক্রবর্তী। একটি বিশালাকার পাহাড়ের সামনে একটি ল্যাম্পপোস্টের ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘এই সেই ল্যাম্পপোস্ট, যে ওই পাহাড়ের থেকে নিজেকে লম্বা ভাবে। এখানে কাকে ল্যাম্পপোস্ট- এর সঙ্গে তুলনা করেছেন তিনি তা আর বলার অপেক্ষা রাখে না।’