Kamala Nibas: বিয়ের পর প্রথম বাড়িতে এল ঝিনুক, সম্রাটের আসল রূপ কি জেনে যাবে কমলা শ্রীনিবাস?
Kamala Nibas: ‘কমলা নিবাস’ ধারাবাহিকের গল্প এখন দুই মেয়ের জীবনকে কেন্দ্র করে এগোচ্ছে। একদিকে আদিত্য এবং পল্লবীর ভালবাসার গল্প দেখানো হচ্ছে অন্যদিকে ঝিনুকের নতুন জীবনের টানাপোড়েন দেখানো হচ্ছে ধারাবাহিকে।
Kamala Nibas: ‘কমলা নিবাস’ ধারাবাহিকের গল্প এখন দুই মেয়ের জীবনকে কেন্দ্র করে এগোচ্ছে। একদিকে আদিত্য এবং পল্লবীর ভালবাসার গল্প দেখানো হচ্ছে অন্যদিকে ঝিনুকের নতুন জীবনের টানাপোড়েন দেখানো হচ্ছে ধারাবাহিকে।
সম্রাটের আসল রূপ কি জেনে যাবে কমলা শ্রীনিবাস?
ধারাবাহিকে গল্প অনুযায়ী, ঝিনুকের বিয়ে হয়েছে একটি সম্ভ্রান্ত পরিবারে। তবে পরিবার বললে হয়তো ভুল বলা হবে কারণ সেই বিশাল বাড়িতে শুধুমাত্র সম্রাট থাকে। বিয়ের পরপর সবকিছুই বেশ সুন্দর লাগে ঝিনুকের। বিশাল বড় বাড়ি, দামি জিনিসপত্র দেখে আনন্দে আত্মহারা হয়ে যায় সে।
সবথেকে বড় বিষয় সম্রাট ঝিনুককে চোখে হারায়। কিন্তু যতদিন যাচ্ছে সম্রাটের আসল চেহারা যেন আরো বেশি স্পষ্ট হয়ে উঠছে ঝিনুকের কাছে। সে ধীরে ধীরে বুঝতে পারছে সে একটি বড় সমস্যার মধ্যে চলছে। জীবনে সবকিছু পারফেক্ট করে দেখতে সম্রাট, অন্যদিকে ঝিনুকের কাছাকাছি কাউকে আসতে দেখলেই নিজেকে স্থির করে ধরে রাখতে পারে না সম্রাট।
এর মধ্যেই ঝিনুকের বিয়ের পর প্রথম বাপের বাড়িতে আসা। ধারাবাহিকের নতুন যে প্রমো মুক্তি পেয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, বাড়িতে আসার পর সকলে ঝিনুককে নিয়ে ভীষণ উচ্ছ্বসিত। কিন্তু রাতের বেলা যখন মেয়েকে একা পেয়ে বাবা-মা জিজ্ঞাসা করে, ঝিনুক নিজের জীবনে খুশি কিনা। তখন এই কথার উত্তর দিতে পারে না ঝিনুক।
এদিকে ঝিনুক ঘরে বাবা-মার সঙ্গে সময় কাটাচ্ছে অন্যদিকে ঘরের জানালায় চুপ করে দাঁড়িয়ে থাকে সম্রাট। সে চুপ করে দাঁড়িয়ে গোটা ব্যাপারটা লক্ষ্য করতে থাকে। তাহলে কি ঝিনুক বাবা মায়ের কাছে আসল সত্যি বলে ফেলবে? সম্রাটের আসল চেহারা কি সকলের সামনে বেরিয়ে আসবে? মেজো মেয়ের পর ছোট মেয়ের জীবনে আসা ঝড়ের আভাস কি পাবে কমলা শ্রীনিবাস?
এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী পর্বে। কমলা নিবাস ধারাবাহিক কি সম্প্রচারিত হয় প্রতিদিন সন্ধে ৬:৩০ মিনিটে শুধুমাত্র জি বাংলার পর্দায়।
Home/Entertainment/Kamala Nibas: বিয়ের পর প্রথম বাড়িতে এল ঝিনুক, সম্রাটের আসল রূপ কি জেনে যাবে কমলা শ্রীনিবাস?