...
...
Next Story

রাজুর আসল নাম শুনে চমকে গেল সম্রাট, দুজনের অতীত মিলে গেল কি?

‘কমলা নিবাস’, ধারাবাহিকে এখন ঝিনুকের জীবন নিয়ে এগোচ্ছে গল্প। বিয়ের পরেই প্রথম বাপের বাড়িতে এসেছে সে। সবাইকে নিয়ে হই হই করে কেটে যাচ্ছে তার দিন। এদিকে সম্রাট ঝিনুকের সঙ্গেই থেকে গিয়েছে শশুরবাড়ি, শুধুমাত্র স্ত্রীকে চোখে চোখে রাখবে বলে।

Published on: Jul 11, 2026 08:32 PM IST
Advertisement

‘কমলা নিবাস’ ধারাবাহিকে এখন ঝিনুকের জীবন নিয়ে এগোচ্ছে গল্প। বিয়ের পরেই প্রথম বাপের বাড়িতে এসেছে সে। সবাইকে নিয়ে হই হই করে কেটে যাচ্ছে তার দিন। এদিকে সম্রাট ঝিনুকের সঙ্গেই থেকে গিয়েছে শশুরবাড়ি, শুধুমাত্র স্ত্রীকে চোখে চোখে রাখবে বলে।

রাজুর আসল নাম শুনে চমকে গেল সম্রাট
রাজুর আসল নাম শুনে চমকে গেল সম্রাট

তবে এই সব কিছুর মধ্যেই সম্রাটের চক্ষুশুল হয়েছে রাজু। ঝিনুকের সাথে যখন একান্তে সময় কাটাচ্ছিল সম্রাট, ঠিক তখনই ঘরে ঢুকে পড়ে রাজু। ঝিনুককে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় সে। খুব স্বাভাবিকভাবেই এটা একেবারে মেনে নিতে পারে না সম্রাট।

আরও পড়ুন: ‘শেষ কথাটা আর হয়নি’, রাহুলের মৃত্যুর পর কোন উপলব্ধি হয় যিশুর?

এরপরেই রাজুর অতীত নিয়ে কাঁটাছেঁড়া করতে শুরু করে সম্রাট। শশুর মশাইকে জিজ্ঞাসা করেছে জানতে পারে, রাজু, কমলা শ্রীনিবাসের আসল সন্তান নয়। তাকে তারা দত্তক নিয়েছে। এই কথা শুনেই চমকে যায় সম্রাট। কিন্তু এখানেই শেষ নয়। চমক এখনো বাকি আছে।

সম্রাট যখন জিজ্ঞাসা করে, রাজুকে কোন অনাথ আশ্রম থেকে আনা হয়েছে তখন শ্রীনিবাস জানায় সম্রাট যে অনাথ আশ্রম থেকে এসেছে সেখান থেকে এসেছে রাজু। এরপর রাজুর আসল নাম জিজ্ঞাসা করে সম্রাট। শ্রীনিবাস জানায় রাজুর আসল নাম অর্জুন। ব্যাস তারপর আর কোনও কথা বলতে পারে না সম্রাট।

সম্রাটের সঙ্গে রাজুর অতীতের যে একটা সম্পর্ক রয়েছে সে কথা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। যেহেতু দুজনেই একই অনাথ আশ্রম থেকে বড় হয়েছে তাই সম্রাটের নিশ্চয়ই এমন কিছু অতীত রয়েছে যা রাজু জানে। এমনও হতে পারে রাজুর কোনও অতীত সম্রাট জানে।

আরও পড়ুন: একেবারেই পছন্দ নয় আরবানা, তাও কেন সেখানে ফ্ল্যাট কিনেছিলেন কৌশিক-চূর্ণী?

কিন্তু এমনকি অতীত লুকিয়ে রয়েছে সম্রাটের মনে যার ফলে সে রাজুর কথা শুনেই সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল? এই রহস্য ফাঁস হবে আগামী পর্বে। কমলা নিবাস ধারাবাহিকের এই দুর্দান্ত পর্ব দেখার জন্য চোখ রাখতে হবে জি বাংলায়।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe