কমলা নিবাস ধারাবাহিকের গল্প এখন দুই বোন পল্লবী এবং ঝিনুকের জীবন ঘিরে আবর্তিত। একদিকে যেমন ঝিনুক নতুন জীবনে নিজেকে মানিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছে তেমন অন্যদিকে পল্লবী ধীরে ধীরে আদিত্যের প্রতি দুর্বল হয়ে পড়েছিল যার ফলে বোঝা যাচ্ছিল যে সে আবার নিজেকে নতুন করে সাজিয়ে নিতে চাইছে।
‘কমলা নিবাস’ ধারাবাহিকের গল্প এখন দুই বোন পল্লবী এবং ঝিনুকের জীবন ঘিরে আবর্তিত। একদিকে যেমন ঝিনুক নতুন জীবনে নিজেকে মানিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছে তেমন অন্যদিকে পল্লবী ধীরে ধীরে আদিত্যের প্রতি দুর্বল হয়ে পড়েছিল যার ফলে বোঝা যাচ্ছিল যে সে আবার নিজেকে নতুন করে সাজিয়ে নিতে চাইছে।
আদিত্যর মিথ্যে জেনে গেল পল্লবী
কিন্তু পল্লবী আর ঝিনুক দুজনের জন্যই অপেক্ষা করা রয়েছে একটি বড় সত্য। কিন্তু আপাতত ঝিনুককে পাশে রেখে পল্লবী জীবনকেই এগিয়ে নিয়ে যাবে এই গল্প। ধারাবাহিকের নতুন প্রোমোয় সেটাই দেখতে পাওয়া যাচ্ছে। আদিত্য যখন নিজের বন্ধুদের সঙ্গে হাসি ঠাট্টায় মেতে উঠেছিল আর বলছিল যে পল্লবী প্রথম তাকে স্পর্শ করেছে। পল্লবী জানতেই পারেনি আদিত্যর কোনও এক্সিডেন্ট হয়নি বরং সে নাটক করছিল।
আদিত্য ও তার বন্ধুবান্ধব সকলে হাসি-ঠাট্টায় মেতে উঠলেও সেখানে পৌঁছে যায় পল্লবী। সে সব সত্যিই জেনে যায় আর আদিত্যকে চড় মারে। তার বিশ্বাসভঙ্গের জন্য আদিত্য কত বড় শাস্তি পাবে? কোনওদিন কি পল্লবী আর আদিত্যকে বিশ্বাস করতে পারবে? আদিত্য আর পল্লবীর মধ্যে এই দূরত্ব কি কোনওদিন আর ঘুচবে?
তবে এই গল্পে রয়েছে আরও একটি টুইস্ট কারণ আদিত্যর আসল পরিচয় জানার চেষ্টা করতে শুরু করে দিয়েছে সাগরের বোন এবং তার স্বামী। আদিত্যর আসল পরিচয় জানার পরেই আবার গল্পে আসবে নতুন টুইস্ট। সাগরের মৃত্যুর সময় আদিত্য সেখানে উপস্থিত ছিল একথা জানার পর পল্লবী কি করবে জানার জন্য অপেক্ষা করতে হবে আগামী পর্বের জন্য।
সঙ্গত, পল্লবীর হবু স্বামীর চরিত্রে অভিনয় করছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। প্রথমে অনেকেই ভেবেছিলেন পরমব্রত হয়তো আবার ধারাবাহিকে ফিরে এসেছেন, কিন্তু পরে বোঝা যায় তিনি শুধুমাত্র ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন।
এই ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করছেন সোহিনী সরকার এবং দেব শংকর হালদার। ধারাবাহিক এমন একটি অসামান্য ঝুটি দেখা যে সত্যি বিরল তা এককথায় স্বীকার করেন দর্শকমহল।