...
...
Next Story

দুর্ঘটনার কবলে শ্রীনিবাস, তবে কি পাল্টে যেতে চলেছে কমলার জীবন?

কমলার জীবনে আবার নেমে আসতে চলেছে বড় ঝড়। সাংসারিক জীবনে মাঝেমধ্যেই ওঠাপড়া লেগেই রয়েছে, কখনও জামাইকে হারানোর যন্ত্রণা কখনও আবার ছেলেদের সঙ্গে বিবাদ, সব মিলিয়ে বারবার ভেঙে আবার নতুন করে সংসারকে গড়ে তোলে কমলা।

Published on: Jul 23, 2026, 13:06:41 IST
Advertisement

কমলার জীবনে আবার নেমে আসতে চলেছে বড় ঝড়। সাংসারিক জীবনে মাঝেমধ্যেই ওঠাপড়া লেগেই রয়েছে, কখনও জামাইকে হারানোর যন্ত্রণা কখনও আবার ছেলেদের সঙ্গে বিবাদ, সব মিলিয়ে বারবার ভেঙে আবার নতুন করে সংসারকে গড়ে তোলে কমলা। এই যাত্রায় যে মানুষটা সবথেকে বেশি সঙ্গ দিয়েছে কমলাকে সেই মানুষটি হল শ্রীনিবাস। কিন্তু এবার কমলার জীবনের নেমে আসতে চলেছে আরও বড় ঝড়।

দুর্ঘটনার কবলে শ্রীনিবাস, তবে কি পাল্টে যেতে চলেছে কমলার জীবন?
দুর্ঘটনার কবলে শ্রীনিবাস, তবে কি পাল্টে যেতে চলেছে কমলার জীবন?

ধারাবাহিকে ইতিমধ্যেই দেখানো হয়েছে, শ্রীনিবাস কোনও ঘটনা নিয়ে ভীষণ চিন্তিত। কিন্তু কাউকেই সে মুখ ফুটে কিছু বলতে পারছে না। এমত অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে বারবার পথ চলতি মানুষের সঙ্গে ধাক্কা লাগে শ্রীনিবাসের, সে যে আনমনে পথ চলছে সে কথা খুব ভালো করেই বোঝা যায়।

আরও পড়ুন: সিরিয়ালে চান্স পাওয়া নিয়ে কটাক্ষ, 'আমি অন্যদের চান্স দি', ধুয়ে দিলেন মধুবনী

এই ভাবেই পথ চলতে চলতে আচমকা, গাড়ির ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়ে শ্রীনিবাস। অন্যদিকে মন্দিরে স্বামীর জন্য পুজো দিতে যায় কমলা, সেখানে তার হাত থেকে পড়ে যায় পুজোর থালা। ধাক্কা লেগে ভেঙে যায় শাখা পলাও। সে বুঝতে পারে তার জীবনে আসতে চলেছে অনেক বড় ঝড়।

কমলা কি পারবে তার স্বামীকে বাঁচাতে? যদি সত্যি শ্রীনিবাস কমলাকে ছেড়ে চলে যায় তাহলে কীভাবে সেই আঘাত সামলাবে কমলা? কতটা পাশে পাবে ছেলেমেয়েদের? ধারাবাহিকের এই তোলপাড় মহা সপ্তাহ দেখার জন্য চোখ রাখতে হবে আগামী ২৭ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত।

আরও পড়ুন: সত্যি কি অসুস্থ অমিতাভ? অপারেশনের পোস্ট ভাইরাল হতেই মুখ খুললেন অভিনেতা নিজেই

‘কমলা নিবাস’ ধারাবাহিকের এই প্রমো দেখে গায়ে কাঁটা দিয়েছে সকলের। সাগরের মৃত্যুর পর যদি শ্রীনিবাসের মৃত্যু দেখানো হয়, তাহলে আবারও মন ভাঙবে, দর্শকদের। কেউ কেউ আবার প্রমো দেখেই কেঁদে ফেলেছেন, কেউ আবার জানাচ্ছেন আগামী দিনে এই পর্বগুলো দেখার সাহস হয়তো হবেই না। সব মিলিয়ে ধারাবাহিকের এই প্রমো মানুষকে যতটা ভাবিয়েছে তার থেকেও বেশি কষ্ট দিয়েছে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe