‘কমলা নিবাস’ ধারাবাহিকে এই মুহূর্তে দেখানো হচ্ছে শ্রীনিবাস পথদুর্ঘটনায় আক্রান্ত। তাকে নিয়ে গোটা পরিবার ব্যস্ত রয়েছে। যদিও শ্রীনিবাস এখন অনেকটাই সুস্থ। কমলা নিশ্চিন্ত।
‘কমলা নিবাস’ ধারাবাহিকে এই মুহূর্তে দেখানো হচ্ছে শ্রীনিবাস পথদুর্ঘটনায় আক্রান্ত। তাকে নিয়ে গোটা পরিবার ব্যস্ত রয়েছে। যদিও শ্রীনিবাস এখন অনেকটাই সুস্থ। কমলা নিশ্চিন্ত। কিন্তু ঝিনুকের জীবনে যে ঘটনা ধীরে ধীরে ঘটতে থাকছে তাতে আগামী দিনের ঝিনুকের জীবন কতটা ভয়ংকর হতে চলেছে তা কিছুটা হলেও আন্দাজ করতে পারছেন দর্শকরা।
সারারাত ঝিনুককে জাগিয়ে রাখল সম্রাট, তারপর?
‘কমলা নিবাস’ ধারাবাহিকের সর্বশেষ প্রমোয় দেখতে পাওয়া যাচ্ছে, সম্রাট এবং ঝিনুক একটি অনুষ্ঠানে যায় একসঙ্গে। সেখানে জনৈক ব্যক্তির অনুরোধে ঝিনুক গান গায়। যদিও সকলের সামনে ঝিনুকের এই গান গাওয়া একেবারেই ভালো লাগে না সম্রাটের। সম্রাট ভীষণ রেগে যায় কিন্তু মুখে কিছু বলে না। কিন্তু সম্রাটের রাগের প্রতিফলন ঘটে রাতে।
মাঝরাতে হঠাৎ করেই সে ঝিনুককে গান গাইতে বলে। প্রথমে ঝিনুক কিছু বুঝতে পারে না। সেভাবে হয়তো সম্রাট তার গান শুনতে চাই তাই সে গান গাইতে শুরু করে। কিন্তু একই গান বারবার গাইতে বলে সম্রাট। প্রথমবার দু-তিনবার গাওয়ার পর কষ্ট হতে শুরু করে ঝিনুকের। সে বলে যে এক গান সে বারবার গাইতে পারছে না।
কিন্তু ঝিনুকের এই আপত্তি সত্ত্বেও সম্রাট জোর করে গান গাইতে। এমনকি ঝিনুকের গলায় কষ্ট হলেও তাকে জল খেতে দেয় না। সম্রাটের এই অসম্ভব ভালবাসা দেখে ভয় পেয়ে যায় ঝিনুক। এ কী ভালোবাসা নাকি পাগলামি! ঝিনুক ভাবে, সম্রাট কেন এমন করছে।