জি বাংলার কমলা নিবাস ধারাবাহিক এখন চলছে টানটান উত্তেজনা। একদিকে পল্লবী অন্যদিকে ঝিনুক, সকলেরই জীবন যেন একটা অদ্ভুত খাতে বইছে। সম্রাটের বাড়িতে ধীরে ধীরে দম বন্ধ হয়ে আসছে ঝিনুকের, অন্যদিকে ঝিনুকের বড় দিদি, ঝিনুকের শ্বশুরবাড়িতে আড়ি পাততে গিয়ে সম্রাটের হাতে ধরা পড়ে যায়।
জি বাংলার ‘কমলা নিবাস’ ধারাবাহিক এখন চলছে টানটান উত্তেজনা। একদিকে পল্লবী অন্যদিকে ঝিনুক, সকলেরই জীবন যেন একটা অদ্ভুত খাতে বইছে। সম্রাটের বাড়িতে ধীরে ধীরে দম বন্ধ হয়ে আসছে ঝিনুকের, অন্যদিকে ঝিনুকের বড় দিদি, ঝিনুকের শ্বশুরবাড়িতে আড়ি পাততে গিয়ে সম্রাটের হাতে ধরা পড়ে যায়।
সকলের সামনে সম্রাটকে চড় মারল ঝিনুক
ঝিনুকের কাছাকাছি যেই আসে সম্রাট তাকে সরিয়ে দেয়। ঝিনুকের এক পরিচিতর সঙ্গেও সম্রাট ঠিক একই কাজ করেছে। ঝিনুকের ছেলে বন্ধু দেখেই সম্রাটের মাথায় রাগ উঠে যায় তাই লুকিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু কোনও রকমে প্রাণে বেঁচে যায় সে। হাসপাতালে পুলিশের সামনে সম্রাটকে সে চিহ্নিত করে ফেলে যা দেখে ভেঙে পড়ে ঝিনুক।
সম্রাট খুনী এ কথা ভাবতেই পারে না ঝিনুক। নিজের রাগ সামলাতে না পেরে সম্রাটের গালে সপাটে একটা চড় মেরে দেয়। এদিকে ঝিনুকের দিদি সম্রাটের হাত থেকে ছাড়া পেয়ে নিজের বাড়িতে আসে আর অজ্ঞান হয়ে যায়। ঝিনুকের দিদিকে এই অবস্থায় দেখে বাড়িতে সকলে ভীষণ চিন্তায় পড়ে যায়।
কিন্তু ‘কমলা নিবাস’ ধারাবাহিকের এই নতুন প্রমো দেখে অনেকেই মনে করছেন এটা হয়তো সম্রাটের স্বপ্ন। এর আগেও এমন অনেক স্বপ্ন সম্রাট দেখেছে। এখনই হয়তো ঝিনুক সম্রাটকে চড় মারতে পারে না, সবকিছু যদি এখনই জানাজানি হয়ে যায় তাহলে তো ধারাবাহিক শেষ হয়ে যাবে। তাই ঝিনুকের সম্রাটকে চড় মারার সিন সম্রাটের স্বপ্ন বলেই ধারণা করছেন নেট পাড়ার বাসিন্দারা।
তবে ঝিনুক সম্রাটকে চড় মেরেছে কিনা সেটা স্বপ্ন হলেও ঝিনুকের দিদি কিন্তু আক্ষরিক অর্থেই বাড়ি ফিরে এসেছে। সে কি বাড়ি ফিরে সম্রাটের নাম বলে দেবে? সে কি চিনতে পেরেছে সম্রাটকে? এবার কি তাহলে সম্রাট সবার সামনে ধরা পড়ে যাবে? এই সব কিছুর উত্তর পাওয়া যাবে ‘কমলা নিবাস’ ধারাবাহিকের আগামী পর্বে।