'২৩ বছর পরেও স্বস্তির জায়গা', শুভ্রজিৎকে পাশে নিয়ে প্রেমের বার্তা প্রেরণার
বিভিন্ন সময় ছোট পর্দায় বিভিন্ন চরিত্রে অভিনয় করার জন্য পরিচিত প্রেরণা ভট্টাচার্য। বর্তমানে ইনফ্লুয়েন্সার হিসেবেও তিনি বেশ পরিচিতি লাভ করেছেন।
বিভিন্ন সময় ছোট পর্দায় বিভিন্ন চরিত্রে অভিনয় করার জন্য পরিচিত প্রেরণা ভট্টাচার্য। বর্তমানে ইনফ্লুয়েন্সার হিসেবেও তিনি বেশ পরিচিতি লাভ করেছেন। ব্যক্তিগত জীবন নিয়ে তেমনভাবে খোলামেলা কথা না বললেও দীর্ঘদিনের বন্ধু শুভ্রজিৎ কুন্ডুর সঙ্গে যে প্রেরণার সম্পর্ক রয়েছে, সে কথা অনেকদিন ধরেই শুনতে পাওয়া যাচ্ছিল টলিউডের আনাচে কানাচে। তবে এবার প্রেরণার নতুন সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে প্রেরণার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ফের জল্পনা কল্পনা তৈরি হয়েছে।

শুভ্রজিত কুন্ডুর সঙ্গে দুটি ছবি পোস্ট করেছেন প্রেরণা যার একটিতে দেখতে পাওয়া যাচ্ছে স্কুল জীবনের ছবি এবং অন্যটি সম্প্রতি পাহাড়ে ঘুরতে যাওয়ার ছবি। ক্যাপশনে প্রেরণা লিখেছেন, ‘২৩ বছর পরেও, এখনো আমার।’ খুব স্বাভাবিকভাবেই এই ক্যাপশন দেখে অনেকেই ভাবছেন, প্রেরণা তাঁর সম্পর্কে এই ভাবেই সিলমোহর দিলেন।
আরও পড়ুন: ‘তুমি ওকে জড়িয়ে ধরলে কেন?’ কুণালকে আলিঙ্গন দেবের, খোঁচা বিজেপির সজলের
প্রসঙ্গত, ২০১৬ সালে ইন্দ্রনীল মল্লিকের সঙ্গে বিয়ে হয়েছিল প্রেরণার কিন্তু সেই বিয়ে ভেঙে যায়। ইন্দ্রনীল দ্বিতীয় বিয়ে করলেও প্রেরণা দ্বিতীয়বার সংসার তৈরি করেননি। একাই নিজের জীবন নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। কিন্তু বিগত কয়েক মাসে প্রেরণার ভিডিওতে বারবার শুভ্রজিৎ কুন্ডুকে দেখে অনেকেই ভেবেছেন তাহলে হয়তো এবার নতুন ভাবে নিজের জীবনকে সাজাতে চলেছেন প্রেরণা।
যদিও শুভ্রজিত কুন্ডুর সঙ্গে সম্পর্কের কথা বারবার নস্যাৎ করে দেন প্রেরণা। তিনি বারবার জানান, শুভ্রজিৎ তাঁর খুব ভালো বন্ধু। তবে সম্পর্ক যদি অন্যদিকে গড়ায় সেক্ষেত্রে তিনি একেবারেই আপত্তি করবেন না। একজন ভালো বন্ধুকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে তাঁর অন্তত কোনও আপত্তি নেই।
আরও পড়ুন: 'রাজনীতি থেকে চিরকাল দূরে থাকি...', বিতর্ক এড়িয়ে চলার পথ বাতলে দিলেন টোটা
কিন্তু রবিবার ফেসবুকে দুটি ছবি পাশাপাশি পোস্ট করে ২৩ বছরের বন্ধুত্বকে নিজের কমফোর্ট জোন বলে আখ্যা দেন প্রেরণা। তাই অনেকেই ভাবছেন, পাগলা মোর সঙ্গীকেই তাহলে কি এবার জীবনসঙ্গী করতে চলেছেন প্রেরণা? এইভাবে কি নিজের সম্পর্কে সিলমোহর দিলেন তিনি?
উল্লেখ্য, প্রেরণার মা অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী কিন্তু সম্প্রতি তিনি ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। মায়ের এই কঠিন যাত্রার প্রতিটি ছোট ছোট মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই শেয়ার করতে দেখা যায় প্রেরণাকে। অন্যদিকে এশা ভট্টাচার্য যেভাবে নিজের যুদ্ধকে এগিয়ে নিয়ে চলেছেন তাতে মুগ্ধ সকলে।
E-Paper

