...
...
Next Story

জন্মাষ্টমী দিনেই চুরি হল কমলার বাড়িতে, চোর কি লুকিয়ে রয়েছে বাড়িতেই?

কমলা নিবাস ধারাবাহিকে জন্মাষ্টমী উপলক্ষে হতে চলেছে টানটান দুই দিনের পর্ব। এই মুহূর্তে প্রায় প্রত্যেকটি সিরিয়াল এই দেখতে পাওয়া যাচ্ছে জন্মাষ্টমী পালন করতে। বাকিদের মতো কমলা নিবাস ধারাবাহিকেও চলছে কৃষ্ণপুজো।

Published on: Sep 4, 2026, 20:20:47 IST
Advertisement

‘কমলা নিবাস’ ধারাবাহিকে জন্মাষ্টমী উপলক্ষে হতে চলেছে টানটান দুই দিনের পর্ব। এই মুহূর্তে প্রায় প্রত্যেকটি সিরিয়াল এই দেখতে পাওয়া যাচ্ছে জন্মাষ্টমী পালন করতে। বাকিদের মতো ‘কমলা নিবাস’ ধারাবাহিকেও চলছে কৃষ্ণপুজো। কিন্তু এই পুজোর মধ্যেই এবার ঘটে গেল এমন একটি ঘটনা যা হয়তো কখনো দুঃস্বপ্নেও ভাবতে পারেনি কমলা।

জন্মাষ্টমী দিনেই চুরি হল কমলার বাড়িতে
জন্মাষ্টমী দিনেই চুরি হল কমলার বাড়িতে

ধারাবাহিকের যে নতুন প্রমো মুক্তি পেয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, বাড়িতে সকলকে নিয়ে পুজো করতে ব্যস্ত কমলা। কিন্তু আচমকাই বাড়ির বড় ছেলে রেগে গিয়ে সমস্ত মিষ্টির থালা ছুঁড়ে ফেলে দেয়। খুব স্বাভাবিকভাবেই বড় ছেলের এই আচরণ দেখে অবাক হয়ে যায় কমলা।

কমলা কারণ জিজ্ঞেস করতেই বড় ছেলে বলে ওঠে, আলমারিতে রাখা লাখ লাখ টাকা কেউ চুরি করে নিয়েছে। এই ধারাবাহিকে কমলার বড় ছেলে যে অতি কৃপণ একজন মানুষ তা দর্শকরা খুব ভালো করেই জানে। তাই আলমারিতে লুকিয়ে রাখার টাকা খোয়া যেতে নিজেকে ঠিক ধরে রাখতে পারে না সে।

কিন্তু এবার প্রশ্ন হল কমলার বাড়িতে বড় ছেলের ঘর থেকে এই টাকা চুরি করল কে? চোর কি বাড়ির কেউ নাকি বাইরে থেকে এসে কেউ টাকা চুরি করে নিয়ে গেল? বাড়ির যদি কোনো সদস্য হয়ে থাকে তাহলে সে কে? কেনই বা এত টাকার দরকার হল তার?

কমলা নিবাস ধারাবাহিকের জন্মাষ্টমী স্পেশাল এই এপিসোড দেখার জন্য চোখ রাখতে হবে আগামী ৬ এবং ৭ সেপ্টেম্বর। জি বাংলায় এই ধারাবাহিক সম্প্রচারিত হয় সন্ধ্যে ৬:৩০ মিনিট থেকে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe