...
...
Next Story

শুধু পরিবার নয়, প্রিয় জিনিস থেকেও স্ত্রীকে দূর করছে সম্রাট, কী করবে ঝিনুক?

ঝিনুকের প্রতি সম্রাটের অত্যাধিক ভালোবাসার কথা ইতিমধ্যেই দর্শকরা জেনে গিয়েছেন। সারাদিন স্ত্রীকে বাড়িতে বন্দী করে রাখে সে।

Published on: Sep 13, 2026, 20:30:34 IST
Advertisement

ঝিনুকের প্রতি সম্রাটের অত্যাধিক ভালোবাসার কথা ইতিমধ্যেই দর্শকরা জেনে গিয়েছেন। সারাদিন স্ত্রীকে বাড়িতে বন্দী করে রাখে সে। প্রথমে ঝিনুক কিছু না বুঝতে পারলেও পরবর্তীকালে সে বুঝতে পারে যে একটা বড় দুর্গের মধ্যে আটকে পড়ে গিয়েছে সে। কিন্তু ভয়ে কিছুই বলতে পারে না ঝিনুক।

প্রিয় জিনিস থেকেও স্ত্রীকে দূর করছে সম্রাট, কী করবে ঝিনুক?
প্রিয় জিনিস থেকেও স্ত্রীকে দূর করছে সম্রাট, কী করবে ঝিনুক?

অন্যদিকে ঝিনুককে চোখে হারায় সম্রাট। এক মুহূর্তের জন্যও সে চায় না তার স্ত্রী তার থেকে দূরে চলে যাক। সম্রাটের ভালোবাসা তীব্রতা এতটাই বেশি যে সে ঝিনুককে তার বাবা-মায়ের কাছেও যেতে দেয় না। কিন্তু এই ভালোবাসার পাগলামি এখন ধীরে ধীরে আরও বেড়েছে। শুধু মানুষ নয়, ঝিনুকের প্রিয় খেলা অথবা গয়নাকেও যেন একদম সহ্য করতে পারছে না সম্রাট।

টেডি বিয়ার থেকে গলার হার সবকিছুই নষ্ট করতে থাকে সম্রাট। একটা সময় সে এতটাই উত্তেজিত হয়ে ওঠে যে বাড়িতেই আগুন লাগিয়ে দেয়। সম্রাটের এই অত্যাধিক পাগলামি থেকে কিভাবে নিজেকে উদ্ধার করবে ঝিনুক? দেখতে হলে চোখ রাখতে হবে জি বাংলায় প্রতিদিন সন্ধ্যে ৬:৩০ মিনিটে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks