...
...
Next Story

গুরুদেবের কথায় ফাঁস পল্লবীর বিয়ের খবর, আদিত্য কি এবার বলবে সত্যিটা?

কমলা নিবাস ধারাবাহিকের আগের প্রমোয় দেখতে পাওয়া গিয়েছে, দেবীপক্ষের সূচনার সময় পল্লবীকে লুকিয়ে সিঁদুর পরিয়ে দেয় আদিত্য। কিন্তু পল্লবী ঘুনাক্ষরেও জানতে পারে না তার বিয়ের কথা। কিন্তু এবার শুধু পল্লবী নয়, গোটা পরিবারের সামনে উঠে আসে পল্লবীর বিয়ের খবর।

Published on: Oct 24, 2026, 18:29:24 IST
Advertisement

‘কমলা নিবাস’ ধারাবাহিকের আগের প্রমোয় দেখতে পাওয়া গিয়েছে, দেবীপক্ষের সূচনার সময় পল্লবীকে লুকিয়ে সিঁদুর পরিয়ে দেয় আদিত্য। কিন্তু পল্লবী ঘুনাক্ষরেও জানতে পারে না তার বিয়ের কথা। কিন্তু এবার শুধু পল্লবী নয়, গোটা পরিবারের সামনে উঠে আসে পল্লবীর বিয়ের খবর।

গুরুদেবের কথায় ফাঁস পল্লবীর বিয়ের খবর
গুরুদেবের কথায় ফাঁস পল্লবীর বিয়ের খবর

‘কমলা নিবাস’ ধারাবাহিকের যে নতুন প্রমো মুক্তি পেয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, পল্লবীর বাড়িতে এসেছেন গুরুদেব যিনি পল্লবীকে দেখেই বলে ওঠেন, তোমার সিঁথির সিঁদুর অক্ষয় হোক। কিন্তু পল্লবী তো বিবাহিত নয়, তাহলে এমন কথা কেন বললেন গুরুদেব? গুরুদেব তো অন্যায় কিছু বলেন না তাহলে পল্লবী কি সত্যি বিবাহিত? প্রশ্ন ওঠে বাড়ির প্রত্যেক সদস্যদের মনে।

আরও পড়ুন: ‘মনে হয়েছিল সব শেষ হয়ে গেল’, প্রথম কবে প্রেমে পড়েছিলেন ঋত্বিক?

এদিকে গুরুদেবের মুখে পল্লবীর বিয়ের কথা শুনে পল্লবীর দাদা ভীষণভাবে রেগে যায়। সে পল্লবীকে জিজ্ঞাসা করতে থাকে, সত্যি কি পল্লবী বিবাহিত? সে কি তার বিয়ের খবর লুকিয়ে রেখেছে? কিন্তু পল্লবী তো নিজেই জানে না তার বিয়ের কথা। সে কি করে বলবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে?

আরও পড়ুন: 'লড়াই করে আমি তো কিছু পাবো না', কঠিন সময়ে কেন চুপ থাকেন শ্যামোপ্তি?

আদিত্য চুপ করে সম্মতি দেয়। কিন্তু সে মনে মনে চিন্তা করতে থাকে পল্লবীকে সত্যি কথা কি করেছে জানাবে। কিন্তু সত্যি কথা তো জানাতে হবে। পল্লবীকে সকলের সামনে দোষী প্রমাণিত করতে তো সে দিতে পারে না। আদিত্য আর পল্লবীর ভালোবাসার এই কঠিন সময় কিভাবে পার হবে? আদিত্যকে সত্যি নিজের মনের কথা বলে দেবে এবার? আদিত্য যদি সত্যি কথা বলে তাহলে পল্লবী কোন সিদ্ধান্ত নেবে? সবটাই জানা যাবে, কমলা নিবাস ধারাবাহিকের আগামী পর্বে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks