...
...
Next Story

স্বামীর বাঁধন আলগা করে ঘর ছাড়লো ঝিনুক, কালীপুজোয় মায়ের কাছে ফিরতে পারবে সে?

কমলার জীবন এখন বিভিন্ন খাতে বয়ে চলেছে। কিছুদিন আগেই কমলা জানতে পেরেছে তার স্বামীর চাকরি আর নেই। সে এখন নিজেও কাজের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে। এদিকে পল্লবী আর আদিত্য জীবন নিয়েও কমলা ভীষণ চিন্তিত। তবে সব থেকে বেশি যাকে নিয়ে চিন্তা সে হলো ঝিনুক।

Published on: Nov 8, 2026, 17:55:04 IST
Advertisement

কমলার জীবন এখন বিভিন্ন খাতে বয়ে চলেছে। কিছুদিন আগেই কমলা জানতে পেরেছে তার স্বামীর চাকরি আর নেই। সে এখন নিজেও কাজের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে। এদিকে পল্লবী আর আদিত্যর জীবন নিয়েও কমলা ভীষণ চিন্তিত। তবে সব থেকে বেশি যাকে নিয়ে চিন্তা সে হলো ঝিনুক।

স্বামীর বাঁধন আলগা করে ঘর ছাড়লো ঝিনুক
স্বামীর বাঁধন আলগা করে ঘর ছাড়লো ঝিনুক

সম্রাট সকলের কাছে খুব ভালো তাই সম্রাটের আসল রূপ কিছুতেই সামনে উঠে আসে না। কমলা তাই কখনো জানতে পারে না তার মেয়ে কতটা কষ্ট রয়েছে। এদিকে ঝিনুক নিজের শ্বশুর বাড়িতে আটকে থাকতে থাকতে এবার বিরক্ত হয়ে উঠেছে। সম্রাটের বেড়াজাল ছেড়ে সে বেরিয়ে আসতে পারছে না। কিন্তু এবার তার ধৈর্য্যের বাঁধ ভেঙেছে।

আরও পড়ুন: ছয় বন্ধুর বন্ধুত্বের গল্প নিয়ে আসছে ‘আদরের নৌকা’, কাস্টিংয়ে রয়েছে বিরাট বড় চমক

কালীপুজো উপলক্ষে কমলা নিবাস ধারাবাহিকের নতুন প্রময় দেখতে পাওয়া যাচ্ছে, ঝিনুকের বাপের বাড়িতে ধুমধাম করে পুজো হয়, কিন্তু সে শ্বশুরবাড়ি থেকে কিছুতেই আসতে পারছে না। সম্রাট সিকিউরিটি আরো বেশি বাড়িয়ে দিয়েছে যাতে ঝিনুক বাড়ি থেকে না বেরোতে পারে। কিন্তু ঝিনুক হেরে যাওয়ার পাত্রী নয়। সে ঠিক করল সে শ্বশুরবাড়ি থেকে বের হবেই।

আরও পড়ুন: বন্ধ শুটিং, দেখানো হলো ‘কেবিসি’ র পুরনো পর্ব, কেমন আছেন অমিতাভ বচ্চন?

সবটাই জানা যাবে ‘কমলা নিবাস’ ধারাবাহিকের আগামী পর্বে। ‘কমলা নিবাস’ ধারাবাহিকের এই স্পেশাল এপিসোড দেখার জন্য আপনাকে চোখ রাখতে হবে জি বাংলায় আগামী ১০ নভেম্বর। ধারাবাহিক সম্প্রচারিত হয় সন্ধ্যে ৬:৩০ মিনিট থেকে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks