কমলা-শ্রীনিবাসকে অপমান বড় ছেলের, আদিত্য কি পারবে সেই সম্মান ফেরাতে?
কমলা নিবাস ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী শ্রীনিবাসের বাড়ির আর্থিক অবস্থা এখন শোচনীয়। কোম্পানি থেকে বিতাড়িত হওয়ার পর শ্রীনিবাস এখন অটো চালায়। যদিও এই কথা আগে জানতো না কমলা।
‘কমলা নিবাস’ ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী শ্রীনিবাসের বাড়ির আর্থিক অবস্থা এখন শোচনীয়। কোম্পানি থেকে বিতাড়িত হওয়ার পর শ্রীনিবাস এখন অটো চালায়। যদিও এই কথা আগে জানতো না কমলা। কিন্তু স্বামীর আর্থিক অবস্থার কথা জানার পর সেও রুটি তৈরি করার কাজ শুরু করেছে।
কমলা-শ্রীনিবাসকে অপমান বড় ছেলের
কমলা ও শ্রীনিবাস নিজেদের মতো করে সংসার দাঁড় করিয়ে রাখার চেষ্টা করলেও বাবা-মায়ের এই নতুন কাজে একেবারেই অসন্তুষ্ট বড় ছেলে। এর মধ্যেই কোম্পানিতে সেরা কর্মচারীর সম্মানে সম্মানিত হয়েছে সে। বাবার থেকে প্রাইজ নিতে কিছুটা কুণ্ঠা বোধ করে সমর।
বাড়ি ফিরে বাবা-মায়ের ওপর চিৎকার-চেঁচামেচি শুরু করে দেয় সে। সে বলে, বাবা মায়ের জন্য তার নাক কাটা যাচ্ছে। বাইরে মুখ দেখাতে পারছে না। দুজনের কাজের জন্য সে নাকি অপমানিত বোধ করছে। ঠিক সেই সময় সেখানে চলে আসে আদিত্য।
পল্লবীর বাবা-মায়ের এই অপমান সে কিছুতেই মেনে নিতে পারে না। আদিত্য সমরকে চুপ করতে বলে না হলে সে বলে আগামী দিনে তার হাত উঠে যাবে সময়ের উপর। কিন্তু বড় ছেলের এই অপমান কি সহ্য করে নেবে কমলা, শ্রীনিবাস? নাকি এই গোটা ঘটনায় আদিত্যকেই সমর্থন করবে তারা?
কমলা নিবাস ধারাবাহিকের নতুন এই পর্ব দেখার জন্য চোখ রাখতে হবে আগামী ২৬ থেকে ২৮ নভেম্বর। জি বাংলায় ধারাবাহিকটি সম্প্রচারিত হয় সন্ধ্যের ৬:৩০ মিনিট থেকে। সন্তানের সঙ্গে কমলা ও শ্রীনিবাসের সম্পর্কের সমীকরণ কোনখানে গিয়ে দাঁড়ায়, সেটাই জানা যাবে আগামী পর্বগুলোতে।
Home/Entertainment/কমলা-শ্রীনিবাসকে অপমান বড় ছেলের, আদিত্য কি পারবে সেই সম্মান ফেরাতে?