পল্লবীকে সিঁদুর পরিয়ে দিল আদিত্য, তাদের এই সম্পর্ক কি মেনে নেবে সবাই?

বিয়ে নিয়ে পল্লবীর মনে একটা আলাদাই ভয় রয়েছে কারণ সাগরকে যখন সে বিয়ে করতে যায় তখন বিয়ের আগেই মৃত্যু হয় সাগরের। পারিপার্শ্বিক মানুষের বিভিন্ন কটাক্ষে জেরবার হয়ে যায় পল্লবী।

Published on: Oct 12, 2026, 18:31:01 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বিয়ে নিয়ে পল্লবীর মনে একটা আলাদাই ভয় রয়েছে কারণ সাগরকে যখন সে বিয়ে করতে যায় তখন বিয়ের আগেই মৃত্যু হয় সাগরের। পারিপার্শ্বিক মানুষের বিভিন্ন কটাক্ষে জেরবার হয়ে যায় পল্লবী। পল্লবী যখন সাগরের একমাত্র মেয়েকে নিয়ে নিজের জীবন নিজের মতো করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করে ঠিক তখনই পল্লবীর জীবনে আসে আদিত্য।

পল্লবীকে সিঁদুর পরিয়ে দিল আদিত্য
পল্লবীকে সিঁদুর পরিয়ে দিল আদিত্য

পল্লবী জানে না আদিত্য সেই ব্যক্তি, যে সাগরের মৃত্যুর সময় সেখানে উপস্থিত ছিল। অন্যদিকে আদিত্য জানে না যে সেদিন যাকে সে গাড়ির মধ্যে দেখেছিল সেই হল সাগর অর্থাৎ পল্লবীর না হওয়া স্বামী। কিন্তু পল্লবীকে এক ঝলক দেখেই তাকে ভালোবেসে ফেলে আদিত্য। প্রথমে সাগরের মেয়েকে পল্লবীর মেয়ে বলে ভুল করে আদিত্য কিন্তু পরে সে বুঝতে পারে যে সাগরের মেয়েকে শুধুমাত্র নিজের মেয়ে বলে মানুষ করছে পল্লবী।

আরও পড়ুন: সৌরভের উপস্থিতিতেই ঝিলমের মুখে ললিপপ ছুঁড়ল জীতু, দাদার দরবারে ধুন্ধুমার কাণ্ড

কিন্তু হাজার সমস্যার মধ্যেও পল্লবীকে প্রাণপণ ভালবেসেছে আদিত্য। এদিকে আদিত্যর বাড়ি থেকে আদিত্যর বিয়ে অন্য জায়গায় ঠিক করে দেয়। কিন্তু আদিত্য কোনভাবেই এ বিয়ের জন্য রাজি হয় না। সে পল্লবীকে এতটাই ভালবাসে যে মা কালীর কাছে সে শরণাপন্ন হয় যাতে মা তাকে পথ দেখান। মায়ের কাছে আদিত্য যখন কাকুতি-মিনতি করে তখন মায়ের সামনে রাখা সিঁদুর আদিত্যর হাতে লেগে যায়।

মায়ের সেই ইঙ্গিত বুঝতে পারে আদিত্য। সে আর বিন্দুমাত্র দেরি না করে পল্লবীর সিঁথিতে সিঁদুর রাঙিয়ে দেয়। পল্লবীকে নিজের করে নেয় সে। কিন্তু আদিত্যর এই সিদ্ধান্ত কি সকলে মেনে নেবে? পল্লবী নিজেও কি মেনে নেবে, আদিত্যর এই সিদ্ধান্ত?

আরও পড়ুন: ‘দেশু ৭’-র ট্রেলার লঞ্চে থাকতে পারেননি প্রসেনজিৎ, ‘দাদা’র জন্য বিশেষ ব্যবস্থা দেবের

ধারাবাহিকের প্রমো দেখে এইটুকু স্পষ্ট আগামী দিনে আদিত্য আর পল্লবীর জীবনে নতুন মোড় আসতে চলেছে। কিন্তু পল্লবীকে যে আদিত্য সিঁদুর পরিয়ে দিচ্ছে সেটা সত্যি ঘটেছে, নাকি আদিত্য মনে মনে ভাবছে সেটা জানা যাবে ধারাবাহিকের মাধ্যমে। দেবীপক্ষে পল্লবী আর আদিত্যর এই মিষ্টি প্রেমের গল্প কোন দিকে এগোয় সেটা জানার জন্যই এখন অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন দর্শকমহল।