দুই সন্তানকে বাড়িতে রেখে ঝটিকা সফরে কাঞ্চন-শ্রীময়ী, তিরুপতি মন্দিরে দিলেন পুজো

দুর্গাপুজোর আগেই অন্ধ্রপ্রদেশের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। ফ্লাইটে বসে বেশ কিছু ছবিও পোস্ট করেছিলেন শ্রীময়ী, তবে সঙ্গে দুই সন্তানকে দেখতে পাওয়া যায়নি তাই নেট পাড়ার বাসিন্দারা আন্দাজ করেছিলেন ঝটিকা সফরেই বেরিয়েছেন এই দম্পতি।

Published on: Sep 30, 2026, 16:00:44 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

দুর্গাপুজোর আগেই কলকাতা ছেড়েছিলেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। ফ্লাইটে বসে বেশ কিছু ছবিও পোস্ট করেছিলেন শ্রীময়ী, তবে সঙ্গে দুই সন্তানকে দেখতে পাওয়া যায়নি তাই নেট পাড়ার বাসিন্দারা আন্দাজ করেছিলেন ঝটিকা সফরেই বেরিয়েছেন এই দম্পতি।

দুই সন্তানকে বাড়িতে রেখে ঝটিকা সফরে কাঞ্চন-শ্রীময়ী
দুই সন্তানকে বাড়িতে রেখে ঝটিকা সফরে কাঞ্চন-শ্রীময়ী

ফ্লাইটে বসে ছবি পোস্ট করলেও তাঁরা কোথায় যাচ্ছেন সে কথা প্রকাশ্যে আনেননি শ্রীময়ী। তবে আজ যে একগুচ্ছ ছবি তিনি পোস্ট করেছেন তাতে আর বুঝতে বাকি নেই পুজোর আগে অন্ধ্রপ্রদেশের ত্রিমুলা তিরুপতি ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পুজো দিলেন তাঁরা।

আরও পড়ুন: ভরদুপুরে প্রসেনজিতের বাড়িতে ডাকাতের হানা! পুলিশে না গিয়ে এ কি করলেন অভিনেতা?

তবে আচমকা এই ঝটিকা সফর কেন, তা জানা যায়নি। তবে অনেকেই আন্দাজ করছেন হয়তো দ্বিতীয় সন্তানের জন্মের পর মানত পূর্ণ হওয়ায় পুজো দিতে গিয়েছেন তাঁরা। আবার অনেকে এও মনে করছেন দুর্গাপুজোয় মুক্তি পাবে ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’, তার আগে ছবির সাফল্যের কামনার জন্য হয়তো এই পুজো দিলেন তারকা দম্পতি।

শ্রীময়ী যে ছবি পোস্ট করেছেন সেখানে দেখতে পাওয়া যাচ্ছে অভিনেত্রী পরে রয়েছেন একটি নীল হলুদ শাড়ি। কাঞ্চনের পরনে সাদা ধুতি, গেঞ্জি এবং লাল রঙের উত্তরীয়। তবে এই ছবি দেখে স্পষ্ট দুই সন্তানকেই বাড়িতে রেখে তিরুপতি মন্দির দর্শনের উদ্দেশ্যে বেরিয়েছেন তাঁরা।

আরও পড়ুন: এবার সিনেমা হলে আসছে ‘শাকচুন্নি’! বড় পর্দায় কবে মুক্তি পাবে সৃজিতের এই ছবি?

প্রসঙ্গত, মাত্র কয়েক মাস আগে দ্বিতীয় সন্তানের মা হয়েছেন শ্রীময়ী চট্টরাজ। প্রথম থেকেই প্রেগনেন্সির খবর তিনি সকলের থেকে লুকিয়ে রেখেছিলেন। তারপর হঠাৎ করেই দ্বিতীয় সন্তানের জন্মের কথা প্রকাশ্যে নিয়ে আসেন তাঁরা।