'আমাকে দেখে বিচার করো না', সন্তানদের জন্য কোন বার্তা দিলেন কাঞ্চন?

কিছুদিন আগেই পুত্র সন্তানের বাবা হয়েছেন কাঞ্চন মল্লিক। তার আগে রয়েছে একটি কন্যা সন্তান। দুই সন্তানকে নিয়ে বেজায় ব্যস্ত কাঞ্চন। কিন্তু যতই আনন্দের মধ্যে তিনি থাকুন না কেন, সোশ্যাল মিডিয়ায় বা আমজনতার কাছে তাঁর যে ইমেজ তৈরি হয়েছে তা নিয়ে তিনি একটু হলেও চিন্তিত।

Published on: Sep 26, 2026, 19:09:02 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

কিছুদিন আগেই পুত্র সন্তানের বাবা হয়েছেন কাঞ্চন মল্লিক। তার আগে রয়েছে একটি কন্যা সন্তান। দুই সন্তানকে নিয়ে বেজায় ব্যস্ত কাঞ্চন। কিন্তু যতই আনন্দের মধ্যে তিনি থাকুন না কেন, সোশ্যাল মিডিয়ায় বা আমজনতার কাছে তাঁর যে ইমেজ তৈরি হয়েছে তা নিয়ে তিনি একটু হলেও চিন্তিত। এবার দাদাগিরির মঞ্চে সেই কথাই শেয়ার করলেন অভিনেতা।

সন্তানদের জন্য কোন বার্তা দিলেন কাঞ্চন?
সন্তানদের জন্য কোন বার্তা দিলেন কাঞ্চন?

ক্যামেরার সামনে ৩০ বছর এবং থিয়েটার মিলিয়ে ৩৭ বছর ধরে অভিনয়ে পেশার সঙ্গে যুক্ত রয়েছেন কাঞ্চন। বেশিরভাগ ক্ষেত্রেই পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। যে চরিত্রই তিনি অভিনয় করুন না কেন, কাঞ্চন মল্লিক সব সময় ফুলমার্কস পেয়েছেন দর্শকদের থেকে।

আরও পড়ুন: আসছে বছর আবার হবে! নতুন ছবির ঘোষণা করলেন সৌরভ

কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি একাধিক বিয়ে করেছেন, যার ফলে কাঞ্চনের ইমেজ কিছুটা হলেও খারাপ হয়েছে সকলের কাছে। বিশেষ করে শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করার পর থেকেই কাঞ্চনকে ক্রমাগত কটাক্ষের শিকার হতে হয়। দুই সন্তানকেও মাঝেমধ্যেই দাঁড়াতে হয় কাঠগড়ায়।

বর্তমান যুগে ছোটরা খুব ছোটবেলা থেকেই সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত হয়ে যায়, তাই দুই সন্তানের উদ্দেশ্যে কাঞ্চনের বার্তা, ভবিষ্যতে যদি বাবার নামে কিছু খারাপ তারা শুনেও সেই নিয়ে যেন বাবাকে বিচার না করে তারা। বাবার ব্যক্তিগত জীবন নয় বরং বাবার কাজ দিয়ে যেন তারা বাবাকে বিচার করে, এটাই কামনা করেন কাঞ্চন মল্লিক।

আরও পড়ুন: মায়ের জিভ চুরির পেছনে রয়েছে কে? রাজবাড়িতে খুনের নেপথ্যে লুকিয়ে এক ইতিহাস

তবে প্রতিবারের মতো দাদাগিরিতে এসেও স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হন তিনি। এক কথায় তিনি স্বীকার করেন, প্রতি মুহূর্তে শ্রীময়ী তাঁকে রক্ষা করেন ঢাল হয়ে। যেখানে তিনি নিজে কথা বলতে পারেন না সেখানে বন্ধু হয়ে এগিয়ে আসেন স্ত্রী। তাই আপাতত তৃতীয় স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে ভালো থাকতে চান অভিনেতা।