'মনে হচ্ছে যেন পশ্চিমবঙ্গে আমি একমাত্র তিন সন্তানের বাবা', কেন বললেন কাঞ্চন?
কৃষভির জন্মের খবর সকলে জানলেও কৃষভের আগমনের খবর কাউকে জানাননি কাঞ্চন মল্লিক। ছেলে হওয়ার পর সেই খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেতা। এমনকি গর্ভাবস্থায় স্ত্রীর সম্পর্কে একটি কথাও তিনি প্রকাশ্যে আনেননি।
কৃষভির জন্মের খবর সকলে জানলেও কৃষভের আগমনের খবর কাউকে জানাননি কাঞ্চন মল্লিক। ছেলে হওয়ার পর সেই খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেতা। এমনকি গর্ভাবস্থায় স্ত্রীর সম্পর্কে একটি কথাও তিনি প্রকাশ্যে আনেননি। তবে দ্বিতীয় সন্তানের জন্মের খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সকলের একটাই প্রশ্ন, ৫৫ বছর বয়সে কিভাবে দ্বিতীয়বার বাবা হলেন তিনি?
'মনে হচ্ছে যেন পশ্চিমবঙ্গে আমি একমাত্র তিন সন্তানের বাবা', কেন বললেন কাঞ্চন?
যদিও কাঞ্চন মল্লিক দুই সন্তানের নয় বরং তিন সন্তানের বাবা। পিংকি ও কাঞ্চনের একটি সন্তান রয়েছে। কিন্তু এত বেশি বয়সে পরপর দু'বার বাবা হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ব্যাপকভাবে ট্রোল করা হয় কাঞ্চন ও শ্রীময়ীকে। এবার এই গোটা বিষয়টি নিয়ে মুখ খুললেন দুজনেই।
সম্প্রতি টিভি৯ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রথমেই শ্রীময়ী বলেন, ‘আমি ভীষণ ভালো আছি। সর্বোপরি ভালো আছি, কাঞ্চন এই বয়সে দুটো সন্তানের বাবা তো হলো। এটা প্রমাণ করে কাঞ্চন ভেতর থেকে খুব খুশি। তবেই তো ব্যাক টু ব্যাক দুবার বাবা হতে পারল।’
শ্রীময়ীর কথা টেনেই কাঞ্চন বলেন, ‘অনেকেরই একটাই প্রশ্ন কিভাবে ৫৫ বছর বয়সে বাবা হলাম। যেন মনে হয় পশ্চিমবঙ্গে আমি প্রথম ব্যক্তি যে এই বয়সে এবং তিন সন্তানের বাবা হয়েছি। আমার দাদুরা সাত ভাই, এক বোন আমার তিন মামা এক মাসি। আমার স্ত্রীর চার মাসি, দুই মামা। কি কম আছে? তাহলে আমাকে নিয়েই বা এত চর্চা হবে কেন?’
এরপরেই শ্রীময়ীর বক্তব্য, ‘সোশ্যাল মিডিয়ায় এমন ভাবেই কাঞ্চনের বয়স বলে দেয় সকলে যেন মনে হয়। ওর বার্থ সার্টিফিকেট সকলের কাছে আছে। আমি তো খালি ওকে বলি যে তোমার বয়স সবাই কি করে জানতে পারে? আমার এটাও প্রশ্ন যে ও বাবা হয়েছে তাতে অসুবিধা কোথায়? যদি কারো না হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিন, আপনাদের কেন হচ্ছে না এটা আমারও তো প্রশ্ন থাকতে পারে।’
প্রসঙ্গত, ২০২৪ সালের ২ নভেম্বর জন্ম হয় কৃষভির। এই বছর কটা ২০২৬ সালের ২৫ জুলাই জন্ম হয় শ্রীময়ীর দ্বিতীয় সন্তানের। বিয়ে থেকে দ্বিতীয় সন্তান বহুবার কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে এই তারকা জুটিকে কিন্তু প্রত্যেকবার সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের জীবনে এগিয়ে গিয়েছেন কাঞ্চন শ্রীময়ী।
Home/Entertainment/'মনে হচ্ছে যেন পশ্চিমবঙ্গে আমি একমাত্র তিন সন্তানের বাবা', কেন বললেন কাঞ্চন?