'মেয়েকে মোটেই আমার মতো... ', কৃষভিকে আসলে কার মত দেখতে? খোলসা করলেন কাঞ্চন
গত ২ নভেম্বর ছিল কাঞ্চন মল্লিকের একমাত্র কন্যা কৃষভির জন্মদিন। জন্মদিনের দিনেই বাড়িতে কেক কাটার আয়োজন করা হয়। তবে আত্মীয়-স্বজনদের দিকে বাড়িতে ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল গত ৫ নভেম্বর।
গত ২ নভেম্বর ছিল কাঞ্চন মল্লিকের একমাত্র কন্যা কৃষভির জন্মদিন। জন্মদিনের দিনেই বাড়িতে কেক কাটার আয়োজন করা হয়। তবে আত্মীয়-স্বজনদের দিকে বাড়িতে ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল গত ৫ নভেম্বর।
কৃষভিকে আসলে কার মত দেখতে? খোলসা করলেন কাঞ্চন
ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব এবং আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে এই দিন বাড়িতে শুধু মেয়ের জন্মদিন নয়, পালন করা হয় রাধারানী এবং প্রভু জগন্নাথ দেবের জন্মদিন। ঐদিন আবারও কেক কাটা হয়। মেয়েকে কোলে নিয়ে ফটোশুট করেন দম্পতি।
অনুষ্ঠানের দিন মেয়েকে কোলে নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে দেখা যায় কাঞ্চনকে। তিনি যেন বিশ্বাস করতেই পারছেন না কিভাবে এক বছর কেটে গেল। আগের বছর একাই কালীপুজো করেছেন আর এই বছর মেয়েকে কোলে নিয়ে অঞ্জলি দিয়েছেন, এটাই যেন অভিনেতার কাছে বড় পাওয়া।
তবে এই দিন বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে কাঞ্চনের কাছে আবার প্রশ্ন করা হয়, মেয়েকে যে অবিকল তাঁর মতো দেখতে, তাতে কতটা আশ্চর্য হন তিনি। প্রশ্নের উত্তরে কাঞ্চন বলেন, ‘মেয়েকে একেবারেই আমার মত দেখতে নয়। যারা আমার মাকে দেখেছেন তারা জানেন আমার মায়ের মত দেখতে আমার মেয়েকে। একেবারে অবিকল একই রকম দেখতে।’
টিভি ৯ বাংলাকে কাঞ্চন আরও বলেন, ‘আপনি যদি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন ওর চোখ দুটো একেবারে শ্রীময়ীর মত। ও যখন হাসে তখন যেন মনে হয় আমার মা হাসছে। তাই যখন আমার মেয়ে রেগে গিয়ে আমার দিকে তাকায় তখন আমি ভীষণ ভয় পেয়ে যাই। যদিও শেষের কথাটা মজার ছলেই বলেছেন অভিনেতা।’
সবশেষে অভিনেতা বলেন, ‘আমার ছোট মাসি আজ এই অনুষ্ঠানে এসেছেন। তিনি রীতিমতো আমার মেয়েকে কোলে নিয়ে বলছেন, দিদি কেমন আছো। তাহলে বুঝতেই পারছেন আমার মেয়েকে কার মত দেখতে? ওকে আমার মত নয় বরং ওর ঠাকুমার মতো দেখতে।’
ওই একই দিনে অ্যাডিশনকে দেওয়া সাক্ষাৎকারে শ্রীময়ী বলেন, ‘ওর গায়ে আমাদের রক্ত রয়েছে। আমরা যেমন কাউকে পাত্তা দি না ও তেমন কাউকে পাত্তা দেবে না। আর মানুষ কথা বলবেই। মানুষ যত আমাদের ট্রোল করবে তত আমরা এগোব। এইভাবে প্রেম থেকে বিয়ে, সংসার সন্তান সবই হয়ে গেল। আগামী দিনে আর কি কি হবে জানি না।’
Home/Entertainment/'মেয়েকে মোটেই আমার মতো... ', কৃষভিকে আসলে কার মত দেখতে? খোলসা করলেন কাঞ্চন