জুলাই মাসে দ্বিতীয় সন্তান এসেছে কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজের কোলে। ২০২৫ সালে চার হাত এক হয়েছিল। আর বিয়ের ২ বছরে দুই সন্তানের মা-বাবা! দম্পতির মতোই খুশি তাঁদের ভক্ত-অনুরাগীরা। আবার অনেকের মনেই প্রশ্ন, মাত্র ২০ মাস বয়সে দিদি হয়েছে কৃষভি। সবে তো আধো আধো স্বরে কথা বলতে শিখেছে খুদে, ভাইকে দেখে কী বক্তব্য তার?

‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর ট্রেলার লঞ্চে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাঞ্চন জানালেন, ছেলে এখনো বড্ড ছোট। সারাক্ষণ খাওয়া আর ঘুমেই দিন কাটছে। তবে মেয়ে ভাইকে পেয়ে বেশ উত্তেজিত।
অভিনেতা বললেন, ‘দিদি ভীষণ উত্তেজিত। কৃষভির কাছে তো ওটা পুতুলের মতো। ভাবছে আমার সঙ্গে খেলছে না কেন! শুয়ে আছে কেন, ও বেশি এক্সাইটেড ভাইকে নিয়ে। মা-ছেলে-মেয়ে তিনজনেই ভালো আছে।’
শ্রীময়ীর দ্বিতীয় প্রেগন্যান্সির খবর রটে যখন বিধানসভা নির্বাচনের দিন ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছেছিলেন ওড়না দিয়ে শরীর ঢেকে। যদিও সেই সময় কর্তা আর গিন্নি দুজনেই হাওয়ায় উড়িয়ে দিয়েছিলেন সেই গুঞ্জন। তবে আচমকাই ২৬ জুলাই ছেলে হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তাঁরা। জানান, কৃষভির সঙ্গে মিলিয়ে ছেলের নাম রেখেছেন কৃষিভ। আর ডাক নাম গদাই।
জীবনের বেশ অনেকগুলো বসন্ত পার করে এসে সংসারে থিতু হয়েছেন কাঞ্চন মল্লিক। শ্রীময়ীর সঙ্গে তাঁর তৃতীয় বিয়েষ। এর আগে দু বার বৈবাহিক জীবনে আবদ্ধ হলেও, সুখ আসেনি। যদিও দ্বিতীয় বিয়ে থেকে পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জন্ম দিয়েছিলেন এক পুত্র সন্তানের, নাম ওশ। অভিনেতার বড় ছেলের বয়স এখন ১২ বছর। যদিও বাবার সঙ্গে ওশের দূরত্ব এসেছে অনেকটাই। মা পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকে সে। ডিভোর্সের সময় ছেলে আর দ্বিতীয় স্ত্রীর খোরপোশে ৫৬ লাখ টাকা খোরপোশ দিতে হয়েছিল।
বিয়ের পর থেকেই একাধিক ট্রোল আঘাত হেনেছে কাঞ্চন ও শ্রীময়ীকে। যার মধ্যে অন্যতম হল বয়সের ফারাক। এখনো ৩০-এর গণ্ডি পেরোননি কৃষভি-কৃষিভের মা! এদিকে কাঞ্চনের বয়স ৫৭। তবে নেতিবাচকতাকে জীবনে ঢুকতে দেননি দুজনের কেউই। বরং বরাবরই কাঞ্চনের সামনে ঢাল ছিলেন তাঁর ‘বাচ্চা বউ’ শ্রীময়ীই। ট্রোলকে কড়া জবাব দিয়েছেন প্রকাশ্যে। স্বামী আর দুই সন্তানকে আগলে রেখেছেন। সঙ্গে চালিয়ে গিয়েছেন কাজও। কাজের সূত্রে, মিলন হবে কতদিনে ধারাবাহিকে শেষ দেখা গিয়েছে শ্রীময়ীকে।
{{/usCountry}}বিয়ের পর থেকেই একাধিক ট্রোল আঘাত হেনেছে কাঞ্চন ও শ্রীময়ীকে। যার মধ্যে অন্যতম হল বয়সের ফারাক। এখনো ৩০-এর গণ্ডি পেরোননি কৃষভি-কৃষিভের মা! এদিকে কাঞ্চনের বয়স ৫৭। তবে নেতিবাচকতাকে জীবনে ঢুকতে দেননি দুজনের কেউই। বরং বরাবরই কাঞ্চনের সামনে ঢাল ছিলেন তাঁর ‘বাচ্চা বউ’ শ্রীময়ীই। ট্রোলকে কড়া জবাব দিয়েছেন প্রকাশ্যে। স্বামী আর দুই সন্তানকে আগলে রেখেছেন। সঙ্গে চালিয়ে গিয়েছেন কাজও। কাজের সূত্রে, মিলন হবে কতদিনে ধারাবাহিকে শেষ দেখা গিয়েছে শ্রীময়ীকে।
{{/usCountry}}