কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজকে বর্তমানে একসঙ্গে দেখা যাচ্ছে সোনি আট চ্যানেলে রাঁধুনি না কাঁদুনি শো-তে। এই নন ফিকশন শো-তে আরও ভাগ নিয়েছেন শ্যামৌপ্তি, দর্শনা, রাহুল, আরজে সায়ন, ইমন-সহ টলিউডের বহু খ্যাতনামা তারকা।

এবার সোনি আটে এল শো-এর একটি প্রোমো। যেখানে দেখা যায় কাঞ্চনের সঙ্গে বউ নিয়ে মস্করা করায় বেশ চটে যান শ্রীময়ী। কড়া ভাষায় আরজে সায়নকে সাবধান করে বলেন, এরকমটা আর না করতে।
সৌরভকে উদ্দেশ্য করে সায়নকে বলতে দেখা যায়, ‘কাঞ্চনদাকে দেখে শেখ…’! আর থামিয়ে দিয়ে শ্রীময়ী বলে ওঠেন, ‘এই কী বলতে চাইছিস’। অভিনেত্রীকে দেখা গেল একটি সাদা রঙের পোশাকে, যেখানে বুকের কাছে আঁকা রয়েছে একটি রংবেরঙের পাখি। আর সেটির দিকে উদ্দেশ্য করে সায়ন বলে ওঠেন, ‘তোমার তোতাপাখিটাকে এত ভালো লেগেছে না’! এতে শ্রীময়ী মস্করা করেই সায়নকে বলেন, ‘আমার তোতা পাখির দিকে তোমার নজর কেন। পাশে একটা ফরসা পাখি (শ্যামৌপ্তি) দাঁড়িয়ে আছে। তবে বৌদি যা তোতা পাখিটা হয়েছে না, আমি লঙ্কা খাওয়াব পরে’।
এরপর আসরে নামেন কাঞ্চন খোদ। নিজেকে দেখিয়ে বলেন, ‘তুই শুধু তোতা পাখিটা দেখলি, আতা গাছটা দেখলি না’। তবে এই হাসিঠাট্টার মাঝেই হঠাৎই সিরিয়াস হয়ে যান শ্রীময়ী। সায়নকে বলেন, ‘আরেকটা কথা আমি তোমাকে বলি, কাঞ্চনের বউ নিয়ে কোনো রকম পার্সোনাল অ্যাটাক আমি সহ্য করব না। আর তোমরা তো বন্ধু। আমি খুব সিরিয়াসলি বলছি। কোনোরকম ছ্যাবলামো মারছি না’! শ্রীময়ীর মুখে এমন কথা শুনে নিমেষেই সকলের মুখের হাসি উবে যায়।
২০২৪ সালে বিয়ে করেন কাঞ্চন তৃতীয়বার। ফেব্রুয়ারি মাসে হয় আইনি বিয়ে, মার্চে করেন সামাজিক বিয়ে। সেই বছরের নভেম্বর মাসেই শ্রীময়ীর কোল আলো করে আসে তাঁর প্রথম সন্তান। মেয়ে হয় কাঞ্চনের। এরইমধ্যে দ্বিতীয় সন্তানের বাবা-মা হয়েছেন কাঞ্চন-শ্রীময়ী। এবার ছেলে হয়েছে, যার নাম রেখেছেন কৃষিভ।
{{/usCountry}}২০২৪ সালে বিয়ে করেন কাঞ্চন তৃতীয়বার। ফেব্রুয়ারি মাসে হয় আইনি বিয়ে, মার্চে করেন সামাজিক বিয়ে। সেই বছরের নভেম্বর মাসেই শ্রীময়ীর কোল আলো করে আসে তাঁর প্রথম সন্তান। মেয়ে হয় কাঞ্চনের। এরইমধ্যে দ্বিতীয় সন্তানের বাবা-মা হয়েছেন কাঞ্চন-শ্রীময়ী। এবার ছেলে হয়েছে, যার নাম রেখেছেন কৃষিভ।
{{/usCountry}}বয়স নিয়ে, একাধিকবার বিয়ে নিয়ে একাধিকবার ট্রোলের মুখে পড়তে হয়েছে কাঞ্চন আর শ্রীময়ীকে। কখনো চুপ থেকেছেন, কখনো আবার চাঁচাছোলা ভাষায় ট্রোলে জবাব দিয়েছেন তাঁরা। একবার শ্রীময়ী এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি মাঝেসাঝে অবাক হন যখন কাঞ্চনের ইন্ডাস্ট্রির বন্ধুরা, তাঁরই সামনে, তাঁর একাধিক বিয়ে নিয়ে মস্করা করেন। সেই মস্করার ভাষা ও রুচিবোধ নিয়েও প্রশ্ন তুলেছিলেন সেই সময়। তবে রাঁধুনি না কাঁদুনিতে শ্রীময়ীর এই রাগ হতে পারে নিছকই মস্করা।