বিজেপি সাংসদ ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত তাঁর বক্তব্যের কারণে ফের একবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। নিট পেপার ফাঁস এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া রিলগুলির বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদের তীব্র আপত্তি জানিয়ে তিনি জেন-জি এবং আজকের তরুণ প্রজন্মকে কড়া ভাষায় আক্রমণ করেছেন।

এক্স (সাবেক টুইটার)-এ করা পোস্টে কঙ্গনা রানাওয়াত লেখেন, পশ্চিমা সংস্কৃতির প্রভাবে বেড়ে ওঠা এই প্রজন্মকে তিনি 'নর্দমা প্রজন্ম' বলে মনে করেন। তাঁর দাবি, এই প্রজন্মের অনেকেরই সমাজ বা দেশের জন্য দেওয়ার মতো কিছু নেই। তারা পড়াশোনায় ভালো নয়, এমনকী তাঁদের মানসিকতা এতটাই বিকৃত যে ভালো গৃহিণীও হতে পারবে না।
কঙ্গনার আরও দাবি, এই প্রজন্ম নেশা, মদ্যপান এবং একাধিক যৌন সম্পর্ককে স্বাধীনতার প্রতীক বলে মনে করে। পাশাপাশি, বাবা-মায়ের উপার্জনের উপর নির্ভর করেও নিজেদের স্বাধীন নারী হিসেবে তুলে ধরার চেষ্টা করে বলে অভিযোগ করেন তিনি।
স্বাধীন নারীর সংজ্ঞাও ব্যাখ্যা কঙ্গনার
কঙ্গনার মতে, প্রকৃত স্বাধীন নারী তিনিই, যিনি নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নেন, প্রচলিত ধারার বাইরে গিয়ে নিজের কেরিয়ার গড়ে তোলেন এবং নিজের প্রতিটি সিদ্ধান্ত ও তার দায়িত্ব নিজেই বহন করেন।
তিনি আরও লেখেন, স্বাধীন জীবন কাউকে উপহার দেওয়া হয় না, তা অর্জন করতে হয়। দায়িত্ব ছাড়া শুধু স্বাধীনতার দাবি করলে তা প্রকৃত স্বাধীনতা নয় বলেও মন্তব্য করেন বিজেপি সাংসদ।
NEET আন্দোলনের ভাইরাল রিলস নিয়েও ক্ষোভ
এর আগেও জন্তর-মন্তরে CJP-এর নেতৃত্বে হওয়া ছাত্র আন্দোলনের ভাইরাল রিলস নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন কঙ্গনা রানাওয়াত। তিনি লিখেছিলেন, জীবনে এক জায়গায় এত 'কুৎসিত' দৃশ্য তিনি আগে দেখেননি।
{{/usCountry}}এর আগেও জন্তর-মন্তরে CJP-এর নেতৃত্বে হওয়া ছাত্র আন্দোলনের ভাইরাল রিলস নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন কঙ্গনা রানাওয়াত। তিনি লিখেছিলেন, জীবনে এক জায়গায় এত 'কুৎসিত' দৃশ্য তিনি আগে দেখেননি।
{{/usCountry}}তাঁর অভিযোগ, আন্দোলনকারীদের ব্যবহৃত ভাষা ও ভঙ্গি অত্যন্ত অশালীন। নিজেকে 'ককরোচ' বলে উল্লেখ করা এবং সেই ধরনের আচরণকে তিনি নোংরামির প্রকাশ বলে মন্তব্য করেন। এমন রিলস দেখার পর তাঁর 'ডিজিটাল ডিটক্স'-এর প্রয়োজন অনুভব হচ্ছে বলেও জানান কঙ্গনা।