...
...
Next Story

Kangana-Aishwarya: ‘ও তোমাদের খুশি করতে আসেনি!’ কান লুক নিয়ে ঐশ্বর্যকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা

কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় প্রতিবারের মতো এবারও নিজের চেনা ম্যাজিক ছড়িয়েছেন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন। মেটালিক ব্লু গাউন থেকে শুরু করে ফেদার টুক্সিডো— ফ্যাশন নিয়ে নানা এক্সপেরিমেন্ট করেছেন রাই সুন্দরী। অনেকেই সেই নিয়ে কটাক্ষ করেন অ্যাশকে। পাশে দাঁড়ালেন কঙ্গনা।

Published on: May 25, 2026, 08:30:59 IST
Advertisement

কান চলচ্চিত্র উৎসব এবং বচ্চন-বধূ ঐশ্বর্য রাই বচ্চন যেন সমার্থক। চলতি বছরেও ফ্রেঞ্চ রিভিয়েরার নীল জলরাশির পটভূমিতে একের পর এক চোখধাঁধানো লুকে ধরা দিয়েছেন তিনি। কিন্তু সোশ‍্যাল মিডিয়ায় একদল ট্রোলার তাঁর বয়স এবং পোশাক নিয়ে নোংরা মন্তব্য করা শুরু করতেই আর চুপ থাকতে পারলেন না অভিনেত্রী-রাজনীতিবিদ কঙ্গনা রানাউত। নিজের স্বভাবসিদ্ধ কড়া মেজাজে ট্রোলারদের ধুয়ে দিয়ে কঙ্গনা স্পষ্ট জানিয়ে দিলেন, রেড কার্পেটে বয়স্ক নারীদের দেখার অভ্যাস এবার তৈরি করে নেওয়া উচিত।

‘ও তোমাদের খুশি করতে আসেনি!’ কান লুক নিয়ে ঐশ্বর্যকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
‘ও তোমাদের খুশি করতে আসেনি!’ কান লুক নিয়ে ঐশ্বর্যকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা

‘ঐশ্বর্য দেখতে দুর্দান্ত!’ ট্রোলাদের ধুয়ে দিলেন কঙ্গনা:

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ঐশ্বর্যর একটি ছবি শেয়ার করে কঙ্গনা লেখেন, “ফ্যাশন এবং স্টাইল হলো নিজের অভিব্যক্তি প্রকাশের মাধ্যম। এটা জীবনের প্রতি নিজস্ব দৃষ্টিভঙ্গি এবং মনোভাবের বহিঃপ্রকাশ। কোনো নারীই কারও কাছে দায়বদ্ধ নন। ঐশ্বর্যকে দেখতে দুর্দান্ত লাগছে! যারা ওকে অন্যভাবে দেখতে চান, তারা নিজেরা কী করতে পারেন সেটা করে দেখান না কেন?”

এখানেই থামেননি কঙ্গনা। কড়া ভাষায় তিনি আরও যোগ করেন, “ও এখানে তোমাদের খুশি করতে আসেনি। ও নিজেই এক মহিমাময়ী (Glorious) নারী। তোমরা যদি রেড কার্পেটে একটু বেশি বয়সের নারীদের দেখতে অভ্যস্ত না হও, তবে এবার থেকে সেই অভ্যাস তৈরি করে নাও। ধন্যবাদ!” কঙ্গনার এই সপাট জবাব ইতিমধ্যেই নেটপাড়ায় তুমুল চর্চায়।

কঙ্গনার কড়া জবাব

কানের মঞ্চে ২০২৬-এর ঐশ্বর্য লকবুক:

মেয়ে আরাধ্যার রাজকীয় রেড কার্পেট ডেবিউ:

তবে এবারের কানের সবচেয়ে বড় চমক ছিল ঐশ্বর্যর কন্যা আরাধ্যা বচ্চন। একদম ছোটবেলা থেকেই মায়ের হাত ধরে কান উৎসবে গেলেও, এই প্রথমবার অফিশিয়ালি কানের রেড কার্পেটে পা রাখল আরাধ্যা। একটি জমকালো রুবি-রেড গাউন এবং ম্যাচিং কেপ পরে মায়ের পাশে দাঁড়িয়ে আন্তর্জাতিক মিডিয়ার সামনে পোজ দিল সে। মা-মেয়ের এই গ্ল্যামারাস কেমিস্ট্রি এখন বিশ্ব মিডিয়ার অন্যতম হট টপিক।

ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পোশাক— ট্রোলাদের নিশানায় হামেশাই থাকেন বচ্চন-বধূ। তবে কঙ্গনা রানাউতের মতো একজন স্পষ্টবক্তা যেভাবে ঐশ্বর্যর পাশে দাঁড়িয়ে ট্রোলাদের মুখ বন্ধ করলেন, তাকে সাধুবাদ জানাচ্ছেন রাই-সুন্দরীর অনুরাগীরা।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe