...
...
Next Story

'আমি অন্ধভক্তই বটে...', ইশার পোষ্টের সমর্থনে যা বললেন কঙ্গনা

মঙ্গলবার ইশা কোপিকর তাঁর ইনস্ট্রাগ্রামে একটি ভিডিও পোস্ট করে নিজেকে গর্বিত অন্ধভক্ত বলে দাবি করেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর ভক্তি কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি না হলেও দেশ যেভাবে পরিবর্তিত হচ্ছে তাতে তিনি ভীষণভাবে গর্বিত। এই কারণেই তিনি নিজেকে অন্ধভক্ত বলতেও পিছুপা হন না।

Published on: Aug 19, 2026, 14:30:13 IST
Advertisement

মঙ্গলবার ইশা কোপিকর তাঁর ইনস্ট্রাগ্রামে একটি ভিডিও পোস্ট করে নিজেকে গর্বিত অন্ধভক্ত বলে দাবি করেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর ভক্তি কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি না হলেও দেশ যেভাবে পরিবর্তিত হচ্ছে তাতে তিনি ভীষণভাবে গর্বিত। এই কারণেই তিনি নিজেকে অন্ধভক্ত বলতেও পিছুপা হন না।

ইশার পোষ্টের সমর্থনে যা বললেন কঙ্গনা
ইশার পোষ্টের সমর্থনে যা বললেন কঙ্গনা

ইশার এই মন্তব্যকে এবার সমর্থন জানালেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ইশার ভিডিয়োর স্ক্রিনশট নিজের পোস্টে শেয়ার করে তিনি লেখেন, ‘আমার জন্য ব্যাপারটা ভীষণ ভালোভাবে ব্যাখ্যা করা হলো কারণ হাই স্কুলে পড়াকালীন আমি একজন শিক্ষকের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম কারণ উনি লাঠি দিয়ে বাচ্চাদের মাথায় মারতেন। আমি ২৬/১১- এর সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম, নির্ভয়ার প্রতি হওয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম।’

ইশার পোষ্টের সমর্থনে যা বললেন কঙ্গনা

কঙ্গনা আরও লেখেন, ‘আমার সঙ্গে যারই দেখা হয়, তার কাছেই নিজেকে একজন অন্ধ ভক্ত বলে পরিচয় দি। আমি আমার দেশকে ভালবাসি, জনগণকে ভালোবাসি। আমি সহজ ভাবে আমার জীবনকে ভালবাসি।’

ইশা নিজের পোস্টে নিজেই পরিচয় দিতে গিয়ে বলেন, হ্যাঁ আমি অন্ধভক্ত। যদি নিজের দেশকে ভালোবাসা এবং উন্নতি দেখতে চাওয়া ভক্তি হয় তাহলে আমি একজন অন্ধ ভক্ত। কিন্তু আমার এই অন্ধভক্তি কোনও রাজনৈতিক দলের প্রতি নয়, এটা আমার দেশের প্রতি আমার ভালোবাসা। আমি সরকারকে প্রশ্ন করতে পারি, তার নীতির সঙ্গে দ্বিমত পোষন করতে পারি। এরপরেও মন থেকে দেশকে ভালবাসতে পারি। এটা আমার দেশ, আমার ঘর, নিজের দেশকে নিয়ে গর্ব করতে আমি লজ্জিত নই।

প্রসঙ্গত, যন্তর মন্তরে জেন জি প্রজন্মের বিক্ষোভের তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন কঙ্গনা। নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীরা যে ভাষা ব্যবহার করেছিল, যেভাবে প্রতিবাদ জানিয়েছিল তাদের নর্দমার কীট বলে অভিহিত করেছিলেন অভিনেত্রী। যদিও পরবর্তীকালে তিনি আবার নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe