...
...
Next Story

প্রেম নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানালেন কঙ্গনা! 'আমার গল্পটা…', যা বললেন নায়িকা

কঙ্গনা রানাওয়াত তাঁর আসন্ন ছবি ভারত ভাগ্য বিধাতা'-র প্রচারে ব্যস্ত। বিভিন্ন প্রচারমূলক অনুষ্ঠানে তিনি তাঁর ছবি-সহ জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছেন। সম্প্রতি তিনি প্রেম, সম্পর্ক এবং বিয়ে নিয়ে কথা বলেছেন। কঙ্গনা বলেছেন যে সোশ্যাল মিডিয়ায় দেখানো প্রেম থেকে মানুষের দূরে থাকা উচিত।

Published on: Jun 9, 2026, 11:56:38 IST
Advertisement

কঙ্গনা রানাওয়াত তাঁর আসন্ন ছবি ভারত ভাগ্য বিধাতা'-র প্রচারে ব্যস্ত। বিভিন্ন প্রচারমূলক অনুষ্ঠানে তিনি তাঁর ছবি-সহ জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছেন। সম্প্রতি তিনি প্রেম, সম্পর্ক এবং বিয়ে নিয়ে কথা বলেছেন। কঙ্গনা বলেছেন যে সোশ্যাল মিডিয়ায় দেখানো প্রেম থেকে মানুষের দূরে থাকা উচিত।

প্রেম নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানালেন কঙ্গনা! 'আমার গল্পটা…', যা বললেন নায়িকা
প্রেম নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানালেন কঙ্গনা! 'আমার গল্পটা…', যা বললেন নায়িকা

ফিভার এফএমকে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, ‘একটা বিষয় আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, সোশ্যাল মিডিয়ায় ভালোবাসা দেখানো যেমন- হাঁটু গেড়ে বসে প্রস্তাব দেওয়া, আংটি, বেড়াতে যাওয়ার ছবি এই সব শেয়ার করার থেকে দূরে থাকা উচিত। বর্তমান দিনের সম্পর্কগুলোতে সমস্যা দেখা দেয়, কারণ মানুষ ক্রমাগত অনলাইনে যা দেখে তার সঙ্গে নিজের জীবনের তুলনা করে এবং ভাবে যে তাঁদের জীবনটা কেন সেরকম নয়।’

কঙ্গনা প্রথম দর্শনে প্রেম নিয়েও কটাক্ষ করেছেন। তিনি বলেন, ‘আমার গল্পটা প্রথম দর্শনে প্রেম ছিল না, সম্ভবত প্রথম দর্শনে অপছন্দের ছিল। তারপর তা প্রেমে পরিণত হয়। এই সব গতানুগতিক ধারণাগুলো অর্থহীন।’

কঙ্গনা জানান যে প্রতিটি সম্পর্কই অনন্য, কারণ প্রত্যেক ব্যক্তি ভিন্ন প্রেক্ষাপট থেকে আসেন এবং তাঁদের জীবনের অভিজ্ঞতাও ভিন্ন। তিনি বলেন, ‘প্রতিটা পরিবারই খুব ব্যক্তিগত। প্রত্যেক মা আলাদা, প্রত্যেক বাবাও আলাদা। কোনও দু’জন মানুষের বেড়ে ওঠা, কর্মজীবন বা বন্ধু এক হয় না। সম্পর্ক ব্যক্তিগত, এটা সংশ্লিষ্ট ব্যক্তির জন্য উপযুক্ত। ঠিক যেমন পোশাক শুধু আপনার শরীরেই ফিট হয়, তেমনি আপনার সম্পর্কগুলোও অনন্য।'

কঙ্গনা রানাওয়াতের ছবি 'ভারত ভাগ্য বিধাতা' ২০২৬ সালের ১২ জুন মুক্তি পেতে চলেছে। এই ছবিতে কঙ্গনাকে একজন নার্সের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। মুম্বইতে সন্ত্রাসবাদী হামলার সময় জীবন বাঁচানো নার্স অঞ্জলি কুলথে-র জীবন থেকে তাঁর এই ছবি অনুপ্রাণিত।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks