বিজেপি নেত্রী ও অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। ভাইরাল হওয়া এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, কঙ্গনা রানাওয়াতের গলায় মঙ্গলসূত্র। ভিডিয়োটি দেখে রীতিমতো অবাক নেটিজেনরা। তাঁরা প্রশ্ন তুলতে শুরু করেছেন, ‘কঙ্গনা রানাওয়াত বিবাহিত কি না?’ যদিও এই নিয়ে এখনো মুখ খোলেননি অভিনেত্রী। তবে কঙ্গনার বিয়ে নিয়ে চর্চা যখন তুঙ্গে, তখন আরও একটি রিপোর্ট আসছে সামনে। বলা হচ্ছে, এটাই কঙ্গনার পরবর্তী ছবি 'কুইন ২'-এর ফার্স্টলুক।

কঙ্গনা রানাওয়াতের এই ভিডিয়ো ভাইরাল হয়েছে ভায়ানির ইনস্টা পেজে। যাতে কঙ্গনা রানাওয়াতকে বাড়ি থেকে বের হতে দেখা যায়। গোলাপি রঙের স্যুট পরে আছেন তিনি। চোখে কালো চশমা পরেছেন, গলায় মঙ্গলসূত্র এবং হাতে সবুজ চুড়ি পরে থাকতেও দেখা গিয়েছে। কঙ্গনা রানাওয়াত কপালে একটি টিপও পরেছেন। বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে গিয়ে বসেন কঙ্গনা।
নিমেষেই ভাইরাল হয় ভিডিয়োটি। লোকেরা প্রশ্ন তুলতে থাকে, কঙ্গনার বিয়ে কবে হল? কমেন্ট সেকশনে যেখানে কেউ কেউ প্রশ্ন করছেন যে কঙ্গনা রানাওয়াত গোপনে বিয়ে করেছেন কি না, কেউ কেউ বলছেন যে এটি কঙ্গনার পরবর্তী ছবি কুইন ২ এর ফার্স্ট লুক।
একজন ব্যবহারকারী লিখেছেন, ‘মঙ্গলসূত্র? কঙ্গনা কি বিবাহিত?’ আরেকজন লিখেছেন, ‘কবে বিয়ে করলেন তিনি?’ এমনকী একজন ব্যবহারকারী কঙ্গনা রানাওয়াতকে তার বিয়ের জন্য অভিনন্দন জানিয়ে ফেলেছেন।
কোনো সিনেমার শুটিংয়ের জন্য মঙ্গলসূত্র পরেছেন? একদিকে অনেকে যখন মনে করছেন কঙ্গনার বিয়ে হয়েছে, অন্যদিকে অনেকে বলছেন, কঙ্গনা রানাওয়াত বর্তমানে তাঁর ছবির শুটিংয়ে ব্যস্ত। সেখানে তাঁকে এই লুকেই দেখা যাবে। অনেক ব্যবহারকারীই স্পষ্ট করেছেন যে, কঙ্গনা রানাওয়াতকে কুইন ২ ছবিতে এই চেহারাতেই দেখা যাবে। আবার আরেকজনের দাবি 'ভারত ভাগ্য বিধাতা'র শুটিংয়ে এই লুকে দেখা যাচ্ছে কঙ্গনা রানাওয়াতকে।
{{/usCountry}}কোনো সিনেমার শুটিংয়ের জন্য মঙ্গলসূত্র পরেছেন? একদিকে অনেকে যখন মনে করছেন কঙ্গনার বিয়ে হয়েছে, অন্যদিকে অনেকে বলছেন, কঙ্গনা রানাওয়াত বর্তমানে তাঁর ছবির শুটিংয়ে ব্যস্ত। সেখানে তাঁকে এই লুকেই দেখা যাবে। অনেক ব্যবহারকারীই স্পষ্ট করেছেন যে, কঙ্গনা রানাওয়াতকে কুইন ২ ছবিতে এই চেহারাতেই দেখা যাবে। আবার আরেকজনের দাবি 'ভারত ভাগ্য বিধাতা'র শুটিংয়ে এই লুকে দেখা যাচ্ছে কঙ্গনা রানাওয়াতকে।
{{/usCountry}}খুব জলদি মুক্তি পাবে কঙ্গনার 'ভারত ভাগ্য বিধাতা' সিনেমাটি। এই ছবির মুক্তির আগেই শুরু হয়ে গিয়েছে কঙ্গনা রানাওয়াতের 'কুইন ২' সিনেমার শুটিংও। কুইন ২ কঙ্গনা রানাওয়াতের ২০১৩ সালের সিনেমা কুইনের সিক্যুয়েল। 'কুইন' ছবিতে কঙ্গনা রানাওয়াতের সঙ্গে দেখা যাবে অভিনেতা রাজকুমার রাওকে।