...
...
Next Story

Kangana-Kriti: শাড়ি পরে ভাইয়ের হাতে রাখি বাঁধলেন কঙ্গনা, ‘রাখি ফ্যাশন কমিটি’কে খোঁচা কৃতির!

Kangana-Kriti: কৃতি শ্যাননের রাখির বিজ্ঞাপন ঘিরে বিতর্কের আঁচ যেন কমছে না। রাখির দিনও ভার্চুয়াল যুদ্ধ জারি কৃতি-কঙ্গনার।

Published on: Aug 28, 2026, 20:01:08 IST
Advertisement

উৎসবের মরশুমেও নেটদুনিয়ায় পারদ চড়ল বলিউড তারকাদের মধ্যে। একাদিকে অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত যেমন ভাই অক্ষত রানাওয়াতকে রাখি পরিয়ে পারিবারিক ঐতিহ্যের বার্তা দিলেন, তেমনই পোশাক বিতর্কে নাম জড়িয়ে চর্চায় উঠে আসা কৃতি শ্যাননও চুপ থাকলেন না। রাখির আবহেই কৃতি শ্যাননের একটি বিজ্ঞাপনের পোশাককে কেন্দ্র করে দু’জনের মধ্যে শুরু হয়েছে জোর কটাক্ষের লড়াই।

শাড়ি পরে ভাইয়ের হাতে রাখি বাঁধলেন কঙ্গনা, ‘রাখি ফ্যাশন কমিটি’কে খোঁচা কৃতির!
শাড়ি পরে ভাইয়ের হাতে রাখি বাঁধলেন কঙ্গনা, ‘রাখি ফ্যাশন কমিটি’কে খোঁচা কৃতির!

কঙ্গনা রানাওয়াতের রাখি উদ্‌যাপন ও কৃতিকে খোঁচা

কঙ্গনা তাঁর ইনস্টাগ্রামে নীল শাড়ি পরে ভাই অক্ষতকে রাখি পরানোর আবেগঘন মুহূর্তের কিছু ছবি শেয়ার করেন। পূজার থালি সাজিয়ে ভাই ও ভাই বউকে আরতি করার দৃশ্য তুলে ধরে তিনি লেখেন, ভাই যেন সবসময় পরিবারের সম্মান রক্ষা করেন ও বাবা-মায়ের সেবা করেন।

সম্প্রতি একটি জুয়েলারি ব্র্যান্ডের রাখি স্পেশাল বিজ্ঞাপনে কৃতির পরনের 'ব্রালেট ও স্কার্ট' নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান কঙ্গনা। কৃতির পোশাকের সমালোচনা করে কঙ্গনা কটাক্ষের সুরে লেখেন, ‘আমাদের আলমারিতে পোশাকের কি এতই অভাব যে অন্তর্বাস বা বিকিনি পরে ভাইকে রাখি বাঁধতে হবে? বিজ্ঞাপনটি ইচ্ছা করেই অত্যন্ত অশালীন ও অদ্ভুত বানানো হয়েছে।’ এদিন ভাইকে রাখি বাঁধতে কঙ্গনা বেছে নিয়েছিলেন ভারতের ঐতিহ্যশালী পোশাক শাড়ি।

কঙ্গনা সহ সোশ্যাল মিডিয়ার ট্রোলারদের বিরুদ্ধে নীরবতা ভেঙে কৃতি শ্যাননও কড়া জবাব দিয়েছেন। এদিন বোন নূপূর শ্যাননের হাতে রাখি বাঁধেন কৃতি। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কৃতি সাফ জানিয়েছেন, ‘উৎসবের মূল অনুভূতি পোশাকে থাকে না, তা থাকে মনের ভক্তি ও ভালোবাসায়। একজন নারী কী পোশাক পরবেন, তা দিয়ে তাঁর সংস্কৃতির বিচার করা বন্ধ হওয়া উচিত।’

রাখি উপলক্ষে বোন নুপুর শ্যাননের সাথে শুধুমাত্র দু’জনের রাখি বাঁধা হাতের একটি ছবি পোস্ট করে ট্রোলার ও কঙ্গনার উদ্দেশ্যে এক হাত নেন কৃতি, লেখেন- 'যখন 'রাখি ফ্যাশন কমিটি' এখনও তাদের মিটিং চালিয়ে যাচ্ছে, তখন আমরা আসল সম্পর্কের দিকেই ফোকাস করছি।' তবে কি কঙ্গনাকে পালটা খোঁচা দিলেন কৃতি?

পোশাক বিতর্ক এড়াতে কৃতি কোনো পোশাক না দেখিয়ে কেবল বোনের সাথে রাখি পরা হাতের ছবি দেন, যার প্রশংসা করেছেন তাঁর ভক্তরা। অন্য দিকে, বিতর্কিত বিজ্ঞাপনটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নিয়েছে সংশ্লিষ্ট জুয়েলারি ব্র্যান্ডটি।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe