...
...
Next Story

Kangana Ranaut’s Parliament look: ছাতার দাম ৬,১০০ টাকা! ২১ লাখের ঘড়িতে সংসদে কঙ্গনা, ব্যাগের দাম শুনে ঘুরবে মাথা

এতদিন যারা মহুয়া মৈত্রের ব্যাগ, ঘড়ি বা সানগ্লাসের দাম নিয়ে চর্চা করতেন, তাঁদের জন্য কঙ্গনা রানাওয়াত নিয়ে এসেছেন আরও বড় চমক। কুইন-নায়িকার এই পার্লামেন্ট লুক এখন শিরোনামে।

Published on: Aug 10, 2026, 12:30:57 IST
Advertisement

এতদিন সংসদে মহুয়া মৈত্রের ব্যাগ বা সানগ্লাসের দাম জায়গা করে নিত খবরের শিরোনামে। তবে এবার মহুয়াকে কড়া টক্কর দিচ্ছেন বিজেপি সাংসদ-অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সম্প্রতি একটি নীল রঙের সাদামাটা শাড়িতে দেখা যায় তাঁকে। তবে এই শাড়ি যতই সাদামাটা হোক না কেন, তাঁর হাতে থাকা ঘড়ি আর ব্যাগের দাম শুনলে ঘুরে যাবে মাথা।

কঙ্গনা রানাওয়াতের ঘড়ি, ব্যাগের দাম শুনলে ঘুরে যাবে মাথা। (PTI)
কঙ্গনা রানাওয়াতের ঘড়ি, ব্যাগের দাম শুনলে ঘুরে যাবে মাথা। (PTI)

কঙ্গনার কালো রঙের 'হার্মিস বার্কিন' (Hermès Birkin) ব্যাগটি সবার নজর কেড়েছে। সঙ্গে সাজে অনন্য মাত্রা যোগ করে হাতের রোলেক্স ঘড়ি। রোদ-বৃষ্টি থেকে নিজেকে রক্ষা করতে একটি প্রিন্টেড ছাতাও ছিল কঙ্গনার সঙ্গে।

সংসদে হালকা নীল রঙের শাড়িতে কঙ্গনা রানাওয়াত

কঙ্গনা উত্তর-পূর্ব ভারতের ঐতিহ্যবাহী 'এরি সিল্ক'-এর শাড়ি বেছে নিয়েছিলেন। যা নীল রঙের। এর সঙ্গে তিনি পরেছিলেন ছোট হাতার একটি সাদা ব্লাউজ। সঙ্গে গয়নাও ছিল সামান্যই।

সবার নজর কেড়েছিল কালো 'হার্মিস বার্কিন' ব্যাগ

তবে কঙ্গনার সাজের সবচেয়ে আকর্ষণীয় অনুষঙ্গ ছিল 'টোগো লেদার'-এর তৈরি কালো রঙের 'হার্মিস বার্কিন' ব্যাগটি। সুগঠিত এই হ্যান্ডব্যাগটিতে ছিল ব্র্যান্ডটির নিজস্ব বৈশিষ্ট্যমণ্ডিত 'টপ হ্যান্ডেল' এবং সোনালি রঙের ধাতব অংশ।

'ফারফেচ' (Farfetch)-এর তথ্য অনুযায়ী, এই বার্কিন ব্যাগটির দাম প্রায় ৩৫ লাখ টাকা। এর কালো রঙ কঙ্গনার হালকা নীল শাড়ির সাথে এক চমৎকার বৈপরীত্য তৈরি করেছিল।

কঙ্গনার হাতে ছিল ২১ লাখ টাকা দামের রোলেক্স ঘড়ি

কঙ্গনা রানাওয়াত বলে কথা, একাধারে অভিনেত্রী, সঙ্গে সাংসদ। ‘কুইন’ অভিনেত্রীর হাতে দেখা যায় 'গুড আর্থ' (Good Earth)-এর একটি প্রিন্ট করা ছাতা, যার দাম প্রায় ৬,১০০ টাকা।

জুলাই মাসে একাধিক বিতর্কিত মন্তব্য করে ক্রমাগত আলোচনায় এসেছেন কঙ্গনা রানাওয়াত। তা সে জেন জি-কে গটর জেনারেশন বলে মন্তব্য করা হোক, বা হৃতিক রোশনকে আক্রমণ। এমনকী, জেন জি-কে নিয়ে তাঁর করা নেতিবাচক মন্তব্যের কারণে বলিউডের মধ্যে থেকেও এসেছে সমালোচনা। প্রসঙ্গত, ২০২৪ সালের মার্চ মাসে কঙ্গনা যোগ দেন বিজেপিতে। ওই বছরই লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মান্ডি কেন্দ্র থেকে ভোটে জেতেন। কাজের সূত্রে, কঙ্গনাকে শেষ দেখা গিয়েছে 'ভারত ভাগ্য বিধাতা'-তে। ২০২৬ সালের জুনে মুক্তি পেয়েছিল এই ছবি।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe