...
...
Next Story

বলিউডে আনুগত্যের অভাব নিয়ে সরব করণ! ‘ওঁরা এতটাই নিরাপত্তাহীন বোধ করেন’, বললেন পরিচালক

চলচ্চিত্র নির্মাতা তথা প্রযোজক করণ জোহর বিনোদন জগতের বাস্তবতা সম্পর্কে তার মনের কথা বলতে কখনও পিছপা হন না। এবার তিনি শিল্পের আনুগত্যের পরিবর্তন নিয়ে কথা বলেছেন।

Published on: Feb 28, 2026, 11:30:04 IST
Advertisement

চলচ্চিত্র নির্মাতা তথা প্রযোজক করণ জোহর বিনোদন জগতের বাস্তবতা সম্পর্কে তার মনের কথা বলতে কখনও পিছপা হন না। এবার তিনি শিল্পের আনুগত্যের পরিবর্তন নিয়ে কথা বলেছেন। স্ক্রিনকে দেওয়া এক সাক্ষাৎকারে করণ একটা ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থার দায়িত্ব নিতে গেলে কত রকমের সমস্যার সম্মুখীন হতে হয় সেই সম্পর্কে মুখ খুলেছেন।

বলিউডে আনুগত্যের অভাব নিয়ে সরব করণ! ‘এতটাই নিরাপত্তাহীন বোধ করেন’, বললেন পরিচালক
বলিউডে আনুগত্যের অভাব নিয়ে সরব করণ! ‘এতটাই নিরাপত্তাহীন বোধ করেন’, বললেন পরিচালক

আরও পড়ুন: কলকাতার ভূমিকম্পে ভয়াবহ অভিজ্ঞতা রাজার! ‘এটা কখনও ভুলবো না…’, বললেন পর্দার 'বাবিল'

ধর্মা কর্নারস্টোন এজেন্সি (DCAA) এর সহ-মালিক করণ জানান যে, বর্তমানে বেশিরভাগ অভিনেতারই পেশাদার আনুগত্যের অভাব রয়েছে। কারও নাম না করে তিনি বলেন, ‘প্রতি দুই বছর অন্তর, মানুষ এক সংস্থা থেকে অন্য সংস্থায় স্থানান্তরিত হচ্ছে কারণ ওঁরা এতটাই নিরাপত্তাহীন বোধ করেন যে, তাঁরা মনে করেন আমরা সময়সীমাবদ্ধ। এই ব্যবসায় কেউই বিশ্বস্ত নয়, অভিনেতারা কেবল লাফালাফি করে। তাই আপনি আপনার জীবনের দুই বছর একটা প্রতিভার পিছনে ব্যয় করেন এবং তারপর সে হঠাৎ করে অন্য কোথাও চলে যায়। তারপরে সেখানে গিয়েও তাঁদের সমস্যা হয়, ফলে আবার ফিরে আসতে চায়। এটা একটা দুষ্ট চক্র।’

আরও পড়ুন: পাকস্থলীর সিস্ট অপারেশনের পর কেমন আছেন দীপিকা? ‘খুব ব্যথা…’, বললেন নায়িকা

তার দীর্ঘ কর্মজীবনের কথা মনে করে করণ আরও বলেন, ‘৩১ বছর ধরে এই ব্যবসায় থাকার পর, আমি সাফল্য এবং ব্যর্থতা সম্পর্কে অনেকটাই জানি। কারণ আমার মনে হয় আমার আনন্দ এবং দুঃখ আমার সাফল্য এবং ব্যর্থতার ফলাফল হতে পারে না। যদি তাই হত তাহলে তখন আমি আইসিইউতে থাকতাম।’

করণ আরও জানান যে, সংস্থাগুলি আর কেবল কমিশনের উপর নির্ভর করে না এবং তাদের ট্যালেন্টদের সঙ্গে ইক্যুইটি-ভিত্তিক অংশীদারিত্বে থাকেন। তিনি বলেন, ‘শিল্পীদের উপর কেবল কমিশন আপনাকে কিছুই দেবে না কারণ শিল্পীরা কেউ নন। তাঁরা একেবারেই কেউ নন, কারুর নয়।’

জাহ্নবী কাপুর ডিসিএএ ছেড়ে কালেক্টিভ আর্টিস্টস নেটওয়ার্কে যোগদানের কয়েক মাস পর তাঁর এই মন্তব্য উঠে এসেছে। তাঁর ফলে ধর্মার ট্যালেন্ট বিভাগের অভ্যন্তরীণ পরিবর্তন নিয়েও নানা জল্পনা শুরু হরেছে। বর্তমানে, করণের এজেন্সিতে সারা আলি খান, রোহিত সারাফ, শানায়া কাপুর এবং রাশা থাদানির মতো নাম রয়েছে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe