চান না সন্তানরা ইন্ডাস্ট্রির অংশ হোক, পরিচালক হয়েও কেন এমন সিদ্ধান্ত করণের

বলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক করণ জোহর, যিনি পরিচিত নবাগত অভিনেতা-অভিনেত্রীদের নিজের সিনেমায় সুযোগ করে দেওয়ার জন্য। তবে জানলে অবাক হয়ে যাবেন, যে পরিচালক নতুন প্রজন্মকে নিজের স্বপ্নকে পূরণ করার জন্য সুযোগ দেন তিনি একেবারেই চান না যে তাঁর দুই সন্তান ইন্ডাস্ট্রিতে কাজ করুক।

Published on: Nov 6, 2026, 18:09:39 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক করণ জোহর, যিনি পরিচিত নবাগত অভিনেতা-অভিনেত্রীদের নিজের সিনেমায় সুযোগ করে দেওয়ার জন্য। তবে জানলে অবাক হয়ে যাবেন, যে পরিচালক নতুন প্রজন্মকে নিজের স্বপ্নকে পূরণ করার জন্য সুযোগ দেন তিনি একেবারেই চান না যে তাঁর দুই সন্তান ইন্ডাস্ট্রিতে কাজ করুক।

চান না সন্তানরা ইন্ডাস্ট্রির অংশ হোক, পরিচালক হয়েও কেন এমন সিদ্ধান্ত করণের
চান না সন্তানরা ইন্ডাস্ট্রির অংশ হোক, পরিচালক হয়েও কেন এমন সিদ্ধান্ত করণের

সম্প্রতি কফি উইথ করান অনুষ্ঠানের নবম সিজনে সাইফ আল খান এবং করিনা কাপুর খানের সঙ্গে কথা বলতে গিয়ে করণ বলেন, আমার মনে হয় ইন্ডাস্ট্রি খুব কঠিন একটা জায়গা। আমি সব সময় আমার সন্তানদের এই ইন্ডাস্ট্রি থেকে দূরে রাখার চেষ্টা করেছি। সব সময় ওদের নিরুৎসাহিত করেছি। অনেকে হয়তো আমাকে বলেন যে কেন আমি এটা করি কিন্তু আমি বলি যদি ওরা ইন্ডাস্ট্রিতে প্রবেশ করে তাহলে আমি ওদের আর আগলে রাখতে পারব না কারণ তখন আমার অনেক বয়স হয়ে যাবে।

আরও পড়ুন: 'ওটা দেখলেই আমার ট্রমা হয়', বাড়ি ফিরে কোন জিনিস দেখলেই রেগে যাচ্ছেন ভরত?

এরপর সন্তানদের প্রতি বাবা মা এদের অতিরিক্ত সুরক্ষামূলক মনোভাব নিয়ে কথা বলতে গিয়ে করিনা বলেন, আমার কিন্তু মনে হয় এই অতিরিক্ত সুরক্ষায় হয়তো আমাদের সন্তানদের সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমাদের বাবা মায়েরা বলতেন, তোমাদের ইচ্ছে হলে কর। তোমাকে গিয়ে চেষ্টা করতে হবে। কিন্তু আমাদের সেটা মনে হয় না। অভিনেত্রীর সঙ্গে এই কথায় একমত হন করণ।

করিনা এর আগেও জানিয়েছিলেন যে তাঁর ছেলে তৈমুর নাটক বা অভিনয়ে তেমন আগ্রহী নয়, বরং খেলাধুলার দিকেই তার বেশি ঝোঁক। এই অভিনেত্রী আরও জানান যে তৈমুর প্রায়ই তাঁকে জিজ্ঞেস করে, তিনি বিরাট কোহলি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসির বন্ধু কি না।

আরও পড়ুন: বিয়ের পরেই তৃতীয় স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়লেন আমির, কেন নিলেন এই সিদ্ধান্ত?

করণের সন্তান প্রসঙ্গে

করণ যশ ও রুহি জোহর নামে দুই যমজ সন্তানের বাবা। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে সারোগেসির মাধ্যমে এই চলচ্চিত্র নির্মাতা তাদের বাবা হন এবং ৪৪ বছর বয়সে একক বাবা হন। তাঁর ছেলের নাম রাখা হয়েছে তাঁর প্রয়াত বাবা, চলচ্চিত্র নির্মাতা যশ জোহরের নামে, আর তাঁর মেয়ের নাম রুহি রাখা হয়েছে তাঁর মায়ের নাম হিরুর নামে।

করণ জোহরের আসন্ন কাজ সম্পর্কে

করণ বর্তমানে ধর্মা প্রোডাকশনসের ওয়েব সিরিজ ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার: আফটার ডার্ক’-এর মুক্তির অপেক্ষায় আছেন। তাঁর কলেজ রোমান্স ফ্র্যাঞ্চাইজিটিকে একটি ডার্ক মার্ডার মিস্ট্রি হিসেবে নতুন করে তৈরি করা হয়েছে। শানায়া কাপুর এই সিরিজে আয়েশা ও অদিতি নামের যমজ বোনের চরিত্রে অভিনয় করেছেন। আয়েশাকে মৃত অবস্থায় পাওয়ার পর, অদিতি তার হত্যাকারীকে খুঁজে বের করার জন্য সেন্ট টেরেসা হেরিটেজ স্কুলের এক কঠিন প্রতিযোগিতায় নামে। রিমা মায়া পরিচালিত এবং ধর্মাটিক এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই সিরিজে আরও অভিনয় করেছেন দিভিক শর্মা এবং মান্যা গ্রোভার। এটি ২০২৬ সালের ১৩ নভেম্বর জিওহটস্টারে মুক্তি পাওয়ার কথা রয়েছে।