'ওটা দেখলেই আমার ট্রমা হয়', বাড়ি ফিরে কোন জিনিস দেখলেই রেগে যাচ্ছেন ভরত?
খুব সম্প্রতি বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন ভরত কল। তিনি ছিলেন প্রত্যেকের বড় তাই তিনি বিগ বসের বাড়িতে একজন অভিভাবক হয়ে উঠেছিলেন। ভরতের চলে যাওয়ার পর রীতিমতো অভিভাবকহীন হয়ে পড়ে বিগ বসের ঘর।
খুব সম্প্রতি বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন ভরত কল। তিনি ছিলেন প্রত্যেকের বড়, তাই তিনি বিগ বসের বাড়িতে একজন অভিভাবক হয়ে উঠেছিলেন। ভরতের চলে যাওয়ার পর রীতিমতো অভিভাবকহীন হয়ে পড়ে বিগ বসের ঘর। তবে বিগ বসের ঘরে তিনি এমন কিছুর সম্মুখীন হয়েছিলেন যা এখনো তাকে তাড়া করে বেড়ায়।
বাড়ি ফিরে কোন জিনিস দেখলেই রেগে যাচ্ছেন ভরত?
প্রায় এক সপ্তাহের বেশি সময় হয়ে গিয়েছে বিগ বসের ঘর থেকে বেরিয়ে গিয়েছেন ভরত কল। বিগ বসের ঘরে তেমনভাবে খাওয়া-দাওয়া হয়নি বলে শারীরিকভাবে কিছুটা ওজন কমেছে অভিনেতার। তবে স্ত্রী এবং মেয়েকে পাশে পেয়ে তিনি ভীষণ খুশি। এতদিন বিগ বসের ঘরে যা খেতে পাননি সবকিছুই এখন বাড়িতে খেয়ে সেই খামতি কিছুটা পুষিয়ে নিচ্ছেন তিনি।
তবে বাকি সব কিছু খেলেও ফুলকপি আর বাঁধাকপি দেখলেই যেন আঁতকে উঠছেন ভারত কল। কিছুতেই তিনি ভুলতে পারছেন না। বাঁধাকপি বা ফুলকপি দেখলেই তিনি রেগে যাচ্ছেন। এমনকি বেগুন ভাজা পর্যন্ত খাচ্ছেন না তিনি।
অভিনেতা বলেন, ‘আমার ভীষণ ইচ্ছে সৃজলার সঙ্গে দেখা হলে আমি বলব আমার বউকে যেন শিখিয়ে দেয় কিভাবে চার ঘন্টা ধরে ও বেগুন ভাজে। এই টেকনিকটা যেন ও আমার বউকে শিখিয়ে দেয়। আমি শুধু অবাক হয়ে গিয়েছিলাম ওর বেগুন ভাজা দেখে। এইসব ভাবলেই যেন আমার এখন ভয় লাগে।’
প্রসঙ্গত, বিগ বস বাংলার বাড়ি থেকে বেরিয়ে গেলেও এখন তিনি বাইরে থেকেই বিগ শো দেখছেন নিয়মিত। কে কেমন খেলছে তা নিয়ে নিজের মতামত প্রকাশ করছেন অভিনেতা। গ্র্যান্ড ফিনালেতে আবার সমস্ত প্রতিযোগীর একে অপরের সঙ্গে দেখা হবে, আপাতত সেই দিকে তাকিয়ে রয়েছেন ভরত কল।
Home/Entertainment/'ওটা দেখলেই আমার ট্রমা হয়', বাড়ি ফিরে কোন জিনিস দেখলেই রেগে যাচ্ছেন ভরত?