পিছিয়ে যায় ছবি মুক্তি, এবার ঘোষণা নতুন তারিখ, কবে আসছে ‘সাধক বামাক্ষ্যাপা’?
কালীপুজোয় বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল সাধক বামাক্ষ্যাপা। সায়ন্তন ঘোষাল পরিচালিত এই ছবিতে সব্যসাচীকে বামাক্ষ্যাপার চরিত্রে আবার দেখার জন্য সকলে ভীষণ উৎসাহিত। কিন্তু শেষ মুহূর্তে ছবি মুক্তির তারিখ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন নির্মাতারা।
কালীপুজোয় বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল ‘সাধক বামাক্ষ্যাপা’। সায়ন্তন ঘোষাল পরিচালিত এই ছবিতে সব্যসাচীকে বামাক্ষ্যাপা চরিত্রে আবার দেখার জন্য সকলে ভীষণ উৎসাহিত। কিন্তু শেষ মুহূর্তে ছবি মুক্তির তারিখ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন নির্মাতারা।
কবে আসছে ‘সাধক বামাক্ষ্যাপা’?
তবে কি কারনে ছবি মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হল, নির্মাতাদের তরফ থেকে না জানানো হলেও প্রযোজনা সংস্থা সূত্র থেকে খবর পাওয়া গিয়েছিল, একাধিক বড় বাজেটের ছবির ভিড় এবং ভিএফএক্স ও সাউন্ড ডিজাইনের কাজ আরো নিখুঁত করার জন্য ছবি মুক্তি তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে।
তবে দর্শকদের মন খারাপ যাতে বেশিদিন না থাকে তার জন্য এবার ছবি মুক্তির নতুন তারিখ ঘোষণা করে দিল নির্মাতারা। ‘সাধক বামাক্ষ্যাপা’ মুক্তি পেতে চলেছে আগামী ২০ নভেম্বর। কালীপুজোর সময় মুক্তি দেওয়া সম্ভব না হলেও এই মাসেই বড় পর্দায় আসছে ‘সাধক বামাক্ষ্যাপা’।
সব্যসাচী চৌধুরী ছাড়াও ছবিতে অভিনয় করবেন পায়েল দে। এর আগেও মা তারার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। অভিনয় করার পাশাপাশি ছবিতে চিত্রনাট্য লিখেছেন সব্যসাচী। নিজেকে বামাক্ষ্যাপা চরিত্রে তুলে ধরার জন্য প্রায় ২০ কেজি ওজন বাড়িয়েছেন সব্যসাচী।
সিনেমার সংগীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। সব্যসাচী আর পায়েল ছাড়া এই সিনেমায় অভিনয় করবেন সাহেব চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই ছবির প্রথম ঝলক এবং টিজার মুক্তি পেয়েছে যা দেখে সব্যসাচীকে এবার বড় পর্দায় বামাক্ষ্যাপা চরিত্রে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন সকলে।
প্রসঙ্গত, সিনেমার সাফল্য কামনায় কিছুদিন আগেই ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দিতে গিয়েছিলেন পায়েল ও সব্যসাচী। এদিন পায়েল পরেছিলেন একটি লাল পাড় সাদা শাড়ি এবং সব্যসাচীর পরনে ছিল লাল রঙের পাঞ্জাবি। কালীবাড়িতে পুজো দিয়ে ছবির সাফল্য কামনা করেন দুজনেই।
Home/Entertainment/পিছিয়ে যায় ছবি মুক্তি, এবার ঘোষণা নতুন তারিখ, কবে আসছে ‘সাধক বামাক্ষ্যাপা’?