...
...
Next Story

‘শাহরুখের চেয়ে অনেক সুন্দর…’, মেট গালায় করণের রাজকীয় লুক,মণীশের পোশাকে তাক লাগালেন

মেট গালার লাল গালিচায় এবার বাজিমাত করলেন বলিউডের ‘শোম্যান’ করণ জোহর। ২০২৬-এর মেট গালায় তাঁর রাজকীয় অভিষেক কেবল নজরই কাড়ল না, বরং ফ্যাশন দুনিয়ায় রাতারাতি তাঁকে সেরার তকমা এনে দিল।

Published on: May 5, 2026, 10:01:04 IST
Advertisement

ফ্যাশন দুনিয়ার সবথেকে বড় রাত ‘মেট গালা’। আর সেই মঞ্চেই ২০২৬-এ পা রাখলেন করণ জোহর। নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট-এর সিঁড়িতে করণের উপস্থিতি যেন এক একটি সিনেমার ফ্রেমকেও হার মানাল। মণীশ মলহোত্রার তৈরি কাস্টম পোশাকে করণের লুকটি এখন নেটপাড়ার হট টপিক। ভক্তদের দাবি, মেট গালার কঠিন থিমকে করণের মতো নিখুঁতভাবে আর কেউ ফুটিয়ে তুলতে পারেননি।

‘শাহরুখের চেয়ে অনেক সুন্দর…’, মেট গালায় করণের রাজকীয় লুক,মণীশের পোশাকে তাক লাগালেন (Getty Images via AFP)
‘শাহরুখের চেয়ে অনেক সুন্দর…’, মেট গালায় করণের রাজকীয় লুক,মণীশের পোশাকে তাক লাগালেন (Getty Images via AFP)

পোশাকের নাম ‘ফ্রেমড ইন ইটার্নিটি’:

করণের এই বিশেষ পোশাকের নাম দেওয়া হয়েছে ‘ফ্রেমড ইন ইটার্নিটি’। এতে ছিল রাজকীয় শোল্ডার প্যাড দেওয়া একটি ভিন্টেজ জ্যাকেট এবং প্রায় ৬ ফুট লম্বা হাতে আঁকা একটি কেপ। নিজের গয়নার ব্র্যান্ড ‘ত্যানি’র রত্নখচিত নেকলেস আর আংটিতে লুকে আভিজাত্য এনেছিলেন তিনি। করণ জানান, তাঁর এই লুকের অনুপ্রেরণা কিংবদন্তি ভারতীয় চিত্রশিল্পী রাজা রবি বর্মা। করণের কথায়, ‘রাজা রবি বর্মা অনুভূতির ছবি আঁকতেন, যা আমি বরাবর আমার সিনেমায় করার চেষ্টা করেছি। তাই এই থিমটি আমার কাছে ভীষণ ব্যক্তিগত।’

শাহরুখের চেয়েও ভালো? নেটপাড়ার চর্চা:

করণের এই লুক প্রকাশ্যে আসতেই প্রশংসার বন্যা বয়ে গিয়েছে। রেডিট-এর এক ইউজার লিখেছেন, ‘থিমটা এক্কেবারে ফাটিয়ে দিয়েছেন। শাহরুখ খানকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছিল, তার চেয়ে গাজিলিয়ন গুণ ভালো হয়েছে করণের লুক।’ অন্য এক ভক্তের মন্তব্য, ‘শাহরুখের চেয়ে কয়েক মাইল এগিয়ে থাকবেন করণ।’ কেউ আবার তাঁকে ‘রাজা জোহর’ উপাধিও দিয়েছেন। অনেকের মতেই, অতিরঞ্জিত নাটকীয়তা না এনেও কীভাবে ভারতীয় শিল্পকলাকে বিশ্বমঞ্চে তুলে ধরা যায়, তা করণ দেখিয়ে দিলেন।

Karan Johar attends the 2026 Met Gala celebrating "Costume Art" at the Metropolitan Museum of Art on May 04, 2026 in New York City. Jamie McCarthy/Getty Images/AFP (Photo by Jamie McCarthy / GETTY IMAGES NORTH AMERICA / Getty Images via AFP)

এই মাইলফলক ছোঁয়ার পর করণ আবেগপ্রবণ হয়ে বলেন, ‘এক সময় বড় বড় চোখে সিনেমা আর পোশাকের স্বপ্ন দেখতাম, আজ মেট গালার সিঁড়িতে দাঁড়িয়ে মনে হচ্ছে বৃত্তটা সম্পূর্ণ হলো। এটা শুধু ফ্যাশন নয়, আমার কাছে এটা গল্প বলার আর একটি মাধ্যম।’

আসন্ন কাজ:

পরিচালনার পাশাপাশি প্রযোজনায় এখন দারুণ ব্যস্ত করণ। আগামী ২২ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে তাঁর প্রযোজিত ছবি ‘চাঁদ মেরা দিল’। বিবেক সোনির পরিচালনায় এই রোম্যান্টিক ড্রামায় জুটি বেঁধেছেন অনন্যা পাণ্ডে এবং লক্ষ্য।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe