...
...
Next Story

Karan Wahi : ‘আজকের নারীরা স্লিপ করে, মায়েরা মুখ বুজে থাকত….’, বেফাঁস করণ, কটাক্ষে জেরবার টেলি নায়ক

‘আমার যে বন্ধুদের ডিভোর্স হয়েছে, তাদের ৮০ শতাংশের ক্ষেত্রেই স্ত্রী অন্য কাউকে পেয়ে গিয়ে সম্পর্ক ভেঙেছে’, আলটপকা মন্তব্যের জেরে বিতর্কে করণ ওয়াহি।

Published on: Jul 21, 2026, 21:00:37 IST
Advertisement

জনপ্রিয় টেলিভিশন অভিনেতা ও সঞ্চালক করণ ওয়াহি (Karan Wahi) সামাজিক মাধ্যমে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। সম্প্রতি ‘ক্যান্ডিড কনফেশনস উইথ ছবি’ (Candid Confessions with Chhavi) নামক একটি পডকাস্টে উপস্থিত হয়ে আধুনিক যুগের নারী এবং বর্তমান সম্পর্ক নিয়ে বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেন তিনি। মায়ের প্রজন্মের সাথে আজকের যুগের নারীদের তুলনা করতে গিয়ে তিনি নিজের ভয় ও ক্ষোভের কথা জানান, যা নিয়ে নেটপাড়ায় এখন তীব্র সমালোচনা শুরু হয়েছে।

‘আজকের নারীরা স্লিপ করে, মায়েরা মুখ বুজে থাকত….’, বেফাঁস করণ, কটাক্ষে জেরবার
‘আজকের নারীরা স্লিপ করে, মায়েরা মুখ বুজে থাকত….’, বেফাঁস করণ, কটাক্ষে জেরবার

টআজকাল নারীরা স্লিপ করে যেতে পারেট— পডকাস্টে করণের বক্তব্য

পডকাস্টে কথা বলতে বলতে করণ জানান, একজন পুরুষ হিসেবে আজকের দিনে দীর্ঘমেয়াদী সম্পর্কে জড়াতে তিনি বেশ ভয় পান।

নিজের বক্তব্য ব্যাখ্যা করতে গিয়ে করণ বলেন, 'একজন পুরুষ হিসেবে আমি এখন বেশি ভয় পাই। কারণ আমার মনে হয় আমিই সম্পর্কে বেশি দেব, বেশি বিশ্বস্ত থাকব, আর আজকের দিনের নারীরা হয়তো হুট করে স্লিপ করে (অন্য কারোর দিকে হাত বাড়িয়ে) যাবে! ১০-১৫ বছর আগে কেউ এই প্রশ্ন করলে বলতাম পুরুষদেরই দোষ। সব মেয়ে খারাপ বা সব ছেলে ভালো তা বলছি না, কিন্তু কিছু নারী ‘স্বাধীনতার’ সংজ্ঞাটাকে একদম অন্যভাবে নিয়েছেন।”

মায়ের উদাহরণ টেনে তিনি আরও যোগ করেন, ‘আগে আমার মায়ের কোনো কিছু পছন্দ না হলেও তিনি চুপ থাকতেন, নিজের মতো করে শান্তিতে মিটিয়ে নিতেন এবং এগিয়ে যেতেন। এখন তো অপশন অনেক বেশি। আমি কেন ভয় পাই জানো? কারণ আমি ডিভোর্সের সংখ্যা বাড়তে দেখছি। আমার যে বন্ধুদের ডিভোর্স হয়েছে, তাদের ৮০ শতাংশের ক্ষেত্রেই স্ত্রী অন্য কাউকে পেয়ে গিয়ে সম্পর্ক ভেঙেছে।’

করণের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে ক্ষোভের আগুন জ্বলে ওঠে। অভিনেতার এই পুরুষতান্ত্রিক মানসিকতা এবং নারীর স্বাধীনতাকে পরকীয়ার সাথে গুলিয়ে ফেলাকে একেবারেই মেনে নিতে পারছেন না নেটিজেনরা।

এক্স (টুইটার) ও ইনস্টাগ্রামে কমেন্টের বন্যা বয়ে গেছে, একজন নেটিজেন লিখেছেন: ‘সোজা কথায় উনি এমন নারী চান যিনি মুখ বুঝে অত্যাচার সহ্য করবেন! স্বাধীনতা মানে প্রতারণা করা— এটা আপনাকে কে শেখাল? অভিধান খুলুন আর ভালো মেয়েদের সাথে ডেট করুন।’

অন্য একজন কটাক্ষ করে লেখেন: ‘মায়ের কথা বলছেন যিনি চুপ থাকতেন! অর্থাৎ উনি চান আজকের নারীও চুপচাপ সব সহ্য করুক? ভালোই হলো, কোনোদিন একে পছন্দ করিনি।’

আরেক নেটিজেনের মন্তব্য: ‘পুরুষরা এতদিন যা করে এসেছে, নারীরা এখন সেটা করলে খারাপ হয়ে যাচ্ছে? নারী নিজের কথা বললে ওঁর অস্বস্তি হয়! আস্ত একটা রেড ফ্ল্যাগ’

অন্য এক ব্যবহারকারী লিখেছেন: ‘টিভি তারকাদের আরও বেশি করে রিয়্যালিটি শো আর পডকাস্টে আসা উচিত। মুখোশের আড়ালে আসল রূপটা জানার এর চেয়ে ভালো উপায় আর নেই।’

করণের কর্মজীবন

‘রিমিক্স’ (Remix) ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করা করণ ওয়াহি ‘ডিল মিল গয়ে’ (Dill Mill Gayye), ‘নেভার কিস ইয়োর বেস্ট ফ্রেন্ড’ এবং ‘চান্না মেরেয়া’-র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে প্রতি ঘরে ঘরে পরিচিতি পান। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভ (SonyLIV)-এর ‘রায়সিংহানিস ভার্সেস রায়সিংহানিস’ ওয়েব সিরিজে দেখা গেছে তাঁকে।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe