বলিউডের অন্যতম স্টাইল আইকন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। এই মুহূর্তে স্বামী সইফ আলি খান ও সন্তানদের নিয়ে গ্রীসে এক চমৎকার পারিবারিক ছুটি কাটাচ্ছেন। আর সেই ছুটির প্রতিটি মুহূর্তকে তিনি যে কতটা উপভোগ করছেন, তা বেবোর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে চোখ রাখলেই স্পষ্ট। সম্প্রতি এজিয়ান সাগর (Aegean Sea)-এর নীল জল থেকে করিনা নিজের এমন কিছু ছবি শেয়ার করেছেন, যা নায়িকার ভক্তদের ট্র্যাভেল গোলস দেওয়ার পাশাপাশি নেটপাড়ার পারদ এক ধাক্কায় বাড়িয়ে দিয়েছে।

এজিয়ান সাগরের নীল জলে ‘হোয়াইট বিউটি’
ইনস্টাগ্রামে শেয়ার করা লেটেস্ট ছবিগুলোতে ৪৫ বছর বয়সী করিনাকে একটি চমৎকার সাদা রঙের বিকিনি পরে এজিয়ান সাগরের ক্রিস্টাল নীল জলে সাঁতার কাটতে দেখা যাচ্ছে। একটি বিলাসবহুল প্রাইভেট ইয়ট থেকে নবাব বেগমের এই কিলার ছবিগুলো তোলা হয়েছে।
ছবির ক্যাপশনে করিনা লিখেছেন— ‘জাস্ট মি অ্যান্ড দ্য এজিয়ান সি’ (Just me and the Aegean Sea)। সইফ ও করিনা নিজেদের ছুটির কাটানোর একদম সঠিক লোকেশনটি খোলসা না করলেও, ক্যাপশন এবং চারপাশের দৃশ্য দেখে নেটিজেনদের বুঝতে বাকি নেই যে এই তারকা দম্পতি এখন গ্রীসের মনোরম পরিবেশেই ছুটি কাটাচ্ছেন।
সৈকত থেকে সইফের ছবি এবং করিনার ‘নো-মেকআপ’ লুক
গ্রীস ডায়েরিজ থেকে করিনা আরও বেশ কিছু অসামান্য ছবি অনুরাগীদের জন্য পোস্ট করেছেন।
‘হট হাজব্যান্ড’ সইফ: করিনা সমুদ্রের তীরে বসে একটি ছবি ক্লিক করেছেন, যেখানে নায়িকারর মুঠোফোনে বন্দি তাঁর ‘হট হাজব্যান্ড’ সইফ আলি খান। যাঁকে জল থেকে উঠে আসতে দেখা যাচ্ছে। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘গরমটা ভালোই কাটছে, হট হ্য়াজব্য়ান্ড’।
নো-মেকআপ সেলফি: অন্য আরেকটি পোস্টে করিনাকে তাঁর চেনা ‘নো-মেকআপ’ লুকে দেখা গিয়েছে। মাথায় একটি রঙিন ফেট্টি বাঁধা এবং সুইমওয়্যারের ওপর নীল স্ট্রাইপড শার্ট পরে ক্যাজুয়াল সেলফি তুলেছেন বেবো।
{{/usCountry}}নো-মেকআপ সেলফি: অন্য আরেকটি পোস্টে করিনাকে তাঁর চেনা ‘নো-মেকআপ’ লুকে দেখা গিয়েছে। মাথায় একটি রঙিন ফেট্টি বাঁধা এবং সুইমওয়্যারের ওপর নীল স্ট্রাইপড শার্ট পরে ক্যাজুয়াল সেলফি তুলেছেন বেবো।
{{/usCountry}}করিনার আসন্ন প্রোজেক্ট
বড় পর্দায় করিনাকে শেষবার দেখা গিয়েছিল রোহিত শেট্টির ব্লকবাস্টার কপ-ড্রামা ‘সিংহাম এগেইন’ (Singham Again)-এ। অজয় দেবগন, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ অভিনীত এই মাল্টি-স্টারার ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন বেবো। এর আগে করিনার থ্রিলার ছবি ‘দ্য বাকিংহাম মার্ডারস’ বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি।
তবে করিনার ঝুলিতে রয়েছে মেঘনা গুলজারের আগামী ছবি ‘দাইরা’ (Daayra)। এই হাই-প্রোফাইল প্রজেক্টে করিনার সাথে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার পৃথ্বীরাজ সুকুমারনকে।