বলিপাড়ায় বয়স ধরে রাখতে কসমেটিক অস্ত্রোপচারের আশ্রয় নেওয়া যেখানে নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে, সেখানে সম্পূর্ণ ভিন্ন ও স্পষ্ট অবস্থান প্রকাশ করলেন অভিনেত্রী করিনা কাপুর খান। সাংবাদিক বরখা দত্তের সঙ্গে কথোপকথনে তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি বোটক্স ও কৃত্রিমভাবে মুখমণ্ডল পরিবর্তনের সম্পূর্ণ বিরুদ্ধে এবং জীবনের প্রতিটি পর্যায়ে স্বাভাবিকভাবে নিজের সুস্থতা বজায় রাখার পক্ষে।

করিনার মতে, বয়স ধরে রাখার চেষ্টা করার চেয়ে নিজের শরীর, মন ও অভিনয় প্রতিভাকে আগলে রাখাই আসল ‘সেলফ-প্রিজারভেশন’ ।
‘বোটক্স ও সার্জারি নয়, ন্যাচারাল থেরাপিতে বিশ্বাসী’:
বোটক্স এবং কৃত্রিম চিকিৎসা প্রসঙ্গে করিনা স্পষ্ট ভাষায় নিজের মতামত শেয়ার করেন,'আমি বোটক্সের চরম বিরুদ্ধে এবং এ বিষয়ে সবসময়ই খুব সৎ কথা বলেছি। আমি সঠিক অর্থে নিজের শরীর ও মন রক্ষা করার পক্ষে। এর অর্থ হল সুস্থ থাকা, মানসিকভাবে ভালো বোধ করা এবং প্রাকৃতিক থেরাপির ওপর ভরসা রাখা।'
তিনি যোগ করেন যে সুঁচ ফোটানো বা ছুরি-কাঁচির নিচে যাওয়ার বদলে পরিবার-বন্ধুদের সঙ্গে ছুটি কাটানো, বিভিন্ন কাজের মাধ্যমে মানসিক রিফ্রেশমেন্ট নেওয়াও এক ধরণের স্বাস্থ্যকর আত্মরক্ষা।
‘৪০-এর কোঠায় আমি আমার সেরা সময় কাটাচ্ছি’:
কমবয়সী মেয়েদের মধ্যে বয়স ধরে রাখার অতিরিক্ত তাগিদ দেখে উদ্বেগ প্রকাশ করেছেন বেবো। করিনার আক্ষেপ, ‘আজকাল ১৮-২০ বছরের মেয়েরাও নিজেদের বয়স তার বেশি দেখাতে চায় না, যা অত্যন্ত দুঃখজনক।’ তিনি জানান, ‘আমি আমার ৪০-এর কোঠায় সবথেকে আনন্দদায়ক সময় কাটাচ্ছি। আমি এর আগে কখনও এত ভালো বোধ করিনি বা এত ভালো অভিনয়ও করিনি।’
আসল হাতিয়ার নিজের প্রতিভা:
{{/usCountry}}আসল হাতিয়ার নিজের প্রতিভা:
{{/usCountry}}অভিনেত্রীর কথায়, শরীরে ইনজেকশন নেওয়ার চেয়ে শরীর ও মস্তিষ্কের যত্ন নেওয়া এবং নিজের ভেতরের প্রতিভাকে টিকিয়ে রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ একজন শিল্পীর ক্ষেত্রে তাঁর অভিনয় ও পারফর্ম করার ক্ষমতাই হলো তাঁর আসল হাতিয়ার।
বয়স ধরে রাখার কৃত্রিম প্রচেষ্টাকে দূরে সরিয়ে করিনা কাপুরের এই স্বাবলম্বী ও বাস্তবমুখী বক্তব্য নেটিজেন মহলে দারুণ প্রশংসা কুড়োচ্ছে।