...
...
Next Story

সব ঠিক ছিল, তারপরেও কেন বিয়ে ভেঙে যায় অভিষেক-করিশ্মার বিয়ে?

করিশ্মা কাপুর এবং অভিষেক বচ্চনের বিয়ে ভাঙনের খবর সকলকে হতবাক করে দিয়েছিল। এবার চলচ্চিত্র নির্মাতা সুনিল দর্শন জানিয়েছেন, যখন করিশ্মার বাগদান ভাঙার খবর আসে, তিনি তখন তাদের বাড়িতে উপস্থিত ছিলেন।

Published on: Jul 29, 2026, 21:00:39 IST
Advertisement

করিশ্মা কাপুর এবং অভিষেক বচ্চনের সম্পর্ক ও তাদের বিয়ে ভাঙার বিভিন্ন কাহিনি অনেকবার শুনতে পাওয়া যায়। এবার চলচ্চিত্র নির্মাতা সুনিল দর্শন জানিয়েছেন, যখন করিশ্মার বিয়ে ভাঙছিল, সে সময় তিনি তাঁদের বাড়িতে উপস্থিত ছিলেন। সুনিল জানান, তিনি এই বিয়ে ভাঙার জন্য কাউকে দায়ী মনে করেন না।

সব ঠিক ছিল, তারপরেও কেন বিয়ে ভেঙে যায় অভিষেক-করিশ্মার বিয়ে? (Youtube Video Grab)
সব ঠিক ছিল, তারপরেও কেন বিয়ে ভেঙে যায় অভিষেক-করিশ্মার বিয়ে? (Youtube Video Grab)

হিন্দি রাশের সঙ্গে বিশেষ কথোপকথনে সুনিল বলেন, 'করিশ্মা কাপুর এবং অভিষেক বচ্চনের প্রেম 'বন্ড অফ লাভ' (২০০১ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্র) এর শুটিং শুরু হওয়ার আগে থেকেই শুরু হয়েছিল এবং সেটা সময়ের সঙ্গে গভীর হয়ে যায়। 'হাঁ ম্যায়নে ভি প্যায়ার কিয়া হ্যায়' ছবির সময় বিয়ের কথা ভাবেন করিশ্মা-অভিষেক।'

সুনিল দর্ন বলেছেন, 'এই কাপল ছিল একদম আদর্শ। 'হাঁ ম্যায়নে ভি প্যায়ার কিয়া হ্যায়' ছবির সময় বিয়ের কথা ভাবেন করিশ্মা-অভিষেক। অমিতাভ বচ্চনের ছেলে এবং রাজ কাপুরের নাতনি, একদম আদর্শ জুটি ছিল তাঁদের।'

বিয়ে ভাঙা নিয়ে তিনি বলেন, ‘সেদিন আমি সেখানে ছিলাম। সেদিন এমন কিছুই হয়নি যে বিয়ে ভেঙে যাবে। এরপরেই করিশ্মা নববর্ষ উদযাপনের জন্য ব্যাংককে গিয়েছিলেন, এবং হঠাৎ শুনলাম যে তিনি সঞ্জয়ের সঙ্গে বিয়ে করতে যাচ্ছেন। কিন্তু কেন হটাত বিয়ে করলেন বুঝতেই পারিনি।’

করিশ্মা কাপুর এবং অভিষেকের বাগদান ২০০২ সালে হয়েছিল। অমিতাভ বচ্চনের ৬০তম জন্মদিনে অভিষেক বচ্চন এবং করিশ্মা কাপুর তাঁদের সম্পর্ক প্রকাশ করেছিলেন। তবে, ২০০৩ সালের শুরুতেই তাদের বিয়ে ভেঙে যায়। তবে, কোনও পক্ষই বিয়ে ভাঙার কারণ জানাননি।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe